"জাগো-জাগাও- এগোও’ আওয়াজ তুলে বীরভুমে পথ চলা শুরু করল লং মার্চ। অজস্র ছাত্র(SFI, DYFI, CITU, AIKS, AIDWA, AIAWU) যুব, মহিলা, কৃষক, শ্রমিক তীব্র দহন উপেক্ষা করেই জাতীয় সড়ক ধরে হাঁটা শুরু করেছে।
প্রথম দফায় ১৬ কিমি হেঁটে নলহাটি পৌঁছবে। সেখানে দুপুরের আহার সেরে ফের ১৬ কিমি হেটে পৌঁছবে রামপুরহাট। সেখানে রাত্রিবাস করে আগামী কাল সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে।অপরদিকে বীরভুমের রাজনগর, দুবরাজপুর, ময়ুরেশ্বর থেকে আরো তিনটি লং মার্চ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে সিউড়ির উদ্দেশ্যে। এদিন লোহাপুরে লঙ মার্চের উদ্বোধন করেন কৃষক সভার সাধারন সম্পাদক হান্নান মোল্লা।
তিন ধরে পথ হাঁটার পরাগামী ২রা সেপ্টেম্বর সিউড়িতে হবে জন সমাবেশ। এদিন উদ্বোধন করতে গিয়ে হান্নান মোল্লা বলেন, ‘কি রাজ্য কি কেন্দ্র দুই সরকারই ফর দ্য ক্রিমিনাল, অফ দ্য ক্রিমিনাল, বাই দ্য ক্রিমিনাল। "জাগো-জাগাও- এগোও" র মত লড়াই দিয়েই দুই সরকারকে উৎখাত করতে হবে’।
তথ্যচিত্র:- সৌগত মন্ডল
No comments:
Post a Comment