এক অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমে-বর্ধমান সীমানা বরাবর অজয় নদীতে। এই ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আজ সকাল বেলায় স্থানীয় কিছু যুবক অজয় নদীতে আসে নিজেদের কাজে। সেই সময় তারা বালির নীচে এক মৃত ব্যক্তির হাত দেখতে পান। তারা জানান যে, "ওই মৃত ব্যক্তিকে বালির মধ্যে কেউ পুঁতে রেখেছিলো। কুকুরে হয়তো সেই মৃত ব্যক্তিটির হাত টেনে বের করে নিয়ে আসে বালির উপরে।"এই ঘটনাটিতে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান। তবে মৃত ব্যক্তিটির পরিচয় এখনো অজানা।
কিন্তু প্রশ্ন উঠেছে যে, কে বা কারা এই মৃতদেহটি কে এখানে পুঁতে দিয়ে গেল? তবে কী এই ব্যাক্তিটি মারা গিয়েছিলো সেইজন্য কী পরিবারের সদস্যরা এখানে ওকে কবর দিয়ে গেছে? এই প্রশ্নের উত্তরটি ময়নাতদন্তের পরেই জানা যাবে। তবে খুন! নাকি আত্মহত্যা! নাকি এর পিছনে রয়েছে অন্য কোন চক্রান্ত? সমস্ত বিষয়টি তদন্তে নেমেছেন পুলিশ।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment