রামপুরহাটে কালি পূজো তে বাহুবলী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, October 31, 2018

রামপুরহাটে কালি পূজো তে বাহুবলী

সৌগত মন্ডল। রামপুরহাট:- এতদিন আমরা টিভি তে বাহুবলী দেখেছি। সেই বাহুবলী সিনেমার মহেশমতির রাজপ্রাসাদ এবছরের থিম হিসাবে তুলে ধরছেন। বীরভূম বাসীকে এবছর কালি পূজো তে চমক দিচ্ছে রামপুরহাট ডাক বাংলো পাড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। এবছরের পূজো তাদের ৫০ বছরে পদার্পণ করছে। এই মন্ডপ সজ্জার কাজ রথের দিন খুঁটি পূজোর মধ্যে দিয়ে শুরু হয়েছে। এই বছরের মোট আনুমানিক খরচ প্রায় ৭৫ লক্ষ্য টাকা বলে জানিয়েছেন পূজো কমিটির সদস্যরা। আগামীকাল বিকাল ৫ ঘটিকায় এই মন্ডপের উদ্বোধন করবেন পঃবঃ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী। এই বছরের বাহুবলী থিম সারা বীরভূম বাসীর নজর কাড়বে বলে মনে করছেন পূজো কমিটির সদস্যরা। পূজো মন্ডপে প্রতিমা ১০ দিন থাকবে বলে জানান কমিটির সদস্যরা।

No comments:

Post a Comment