সৌগত মন্ডল। রামপুরহাট:- রামপুরহাটের ইন্ডিয়ান পোস্ট অফিসে সকল গ্রাহকরা পাসপোর্ট তৈরি করার সুযোগ সুবিধা পাবেন। তারই আজকে আনুষ্ঠানিক ভাবে ফিতে কাটার মাধ্যমে উদ্বোধন হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও পঃবঃ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী এছাড়াও উপস্থিত ছিলেন ডাকঘর বিভাগের বিশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ও সকল কর্মী বৃন্দ । পাসপোর্ট অফিস এর ফলে রামপুরহাট এবং তার সংলগ্ন এলাকার মানুষজনকে পাসপোর্ট আবেদনের জন্য বহরমপুরে যেতে হবে না। এবার খুব সহজেই দেশ-বিদেশ ভ্রমণ করা যাবে এই রামপুরহাটে পাসপোর্ট অফিসের সৌজন্যে।
চিত্রগ্রহনে:- শুভম মন্ডল
No comments:
Post a Comment