বিশেষ সংবাদদাতা,বোলপুর:- দীপাবলির আগে বড়শড় নাশকতার হাত থেকে রক্ষা পেল বীরভূম। আজ সন্ধ্যায় ৩জন আঁততায়ীকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবন(বি.এড হোস্টেল)থেকে। গোপনসুত্রে খবর পেয়ে ৩আঁততায়ী গ্রেফতার করলেও ৩জন পলাতক। সু্ত্রের মারফত খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ গোপন আশ্রয়নিয়ে গ্রেফতার করে তাদেরকে। গ্রেফতার হওয়া ৩আঁততায়ী স্বীকার করেছে যে তারা দীপাবলিতে নাশকতার উদ্দ্যেশে লাভপুর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে গোপন আশ্রয় নিয়ে ছিল বিশ্বভারতী হোস্টেলে।
বিনয় ভবনের ছাত্রদের মধ্যে কোনো রকম আশঙ্কার ছোপ যাতে না পড়ে সেই উদ্দ্যেশে হোস্টেলে কিছু আগে থেকে শান্তিনিকেতন পুলিশের অপারেশনের কাজ জানানো হয়নি। যদিও এই ঘটনার পর থেকে পুরো বিশ্বভারতী চত্বর তথা বোলপুরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাকি ৩জন পলাতককে ধরার জন্য পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহন করেছে।যদিও ঘটনার পর বিশ্বভারতী কতৃপক্ষের পক্ষ থেকে নোটিশ জারি করা হয় তারা যেন সকলে সজাগ ও সতর্ক থাকেন এবং কোনো অপরিচিত সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে কতৃপক্ষকে জানাতে।
অন্যদিকে এই ঘটনার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সকলের চোখেমুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে । ফের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করাল বিশ্বভারতী কতৃপক্ষকে। প্রশ্নচিহ্ন রয়েগেল কিভাবে আঁততায়ীরা হোস্টেলে প্রবেশ করল?



No comments:
Post a Comment