শুভম মন্ডল,বোলপুর:-দুর্গাপূজো পেরিয়ে কালী পুজো আসতে চলল তবুও দূর্গা মণ্ডপের মাঠ গুলিকে পরিষ্কার করার কোন ইচ্ছেই নেই মন্ডপ কর্তৃপক্ষের।দূর্গা মন্ডপ এর ভিতরে ঢুকেই মন্ডপ সজ্জার পাশাপাশি সবার নজর কাড়তো নির্মল বাংলা,নির্মল বীরভূম কিংবা স্বচ্ছ ভারতের মতো বড়-বড় পোস্টারের। কিন্তু বাস্তবের সঙ্গে স্বপ্নের ফারাকটা বিশাল। এতদিন পর ও অপরিচ্ছন্ন সেই মাঠ। কিছু কিছু কর্তৃপক্ষ মাঠ পরিষ্কারের ব্যবস্থা নিলেও বেশির ভাগের অবস্থাই খারাপ।পুজো মন্ডপের মাঠে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক বোতল,প্লাস্টিক ক্যারিব্যাগ,নানান ধরনের প্যাকেট,থার্মোকল কিংবা বাজির অবশিষ্টাংশ। মন্ডপ করার জন্য প্রায় ১মাস আগে থাকতে মাঠগুলি পুজো কমিটি নিয়ে নেয় কিন্তু পুজোর ১মাস হতে চললেও বেশিরভাগ কমিটি সেই মাঠ পরিস্কারের কথা ভুলে যায় যার ফলে ব্যাহত হচ্ছে খেলাধুলা থেকে অনান্য সামাজিক অনুস্ঠান।যদিও প্রশাসনের এব্যাপারেও তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে দেখা যায় নি।
বোলপুরের একটি পুজো মন্ডপের মাঠের চিত্র
Saturday, November 3, 2018
New
পুজো পেরোল মন্ডপের মাঠ পরিস্কার করতে ভুললো পুজো কমিটি
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
_Rampurhat BirbhhumBarta
Labels:
_Rampurhat BirbhhumBarta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment