খয়রাশোল ব্লকের লোকপুর গৌড়ীয় বৈষ্ণব বৃন্দের পরিচালনায় গত 31 শে অক্টোবর থেকে গোপাল মন্দির সংলগ্ন এলাকায় শুরু হয়েছে শ্রীমদ্ভাগবত জ্ঞান যঙ্গ মহা মহোৎসব। স্থানীয় শালনদী থেকে একশ আটটি মঙ্গল কলস নিয়ে হরিনাম সংকীর্তন সহ লোকপুর গ্রাম পরিক্রমা করা হয। উদ্যোক্তাদের মধ্যে অচিন্ত কৃষ্ণ রায়, উত্তম চৌধুরী, মনোতোষ সূত্রধর, শান্তি কর্মকাররা জানান এক নাম যঙ্গ তিন দিন ধরে চলবে, প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পাঠ করে শোনাবেন ঝাড়খণ্ডের দুমকা থেকে আগত মহারাজজি স্বপন কৃষ্ণ মহান্ত ও সম্প্রদায়। ভিক্ষায় সম্বল করে এ অনুষ্ঠান এবং খয়রাশোল এলাকায় এটাই প্রথম ভাগবত যঙ্গ বলে উদ্যোক্তাদের দাবি। পুরুষদের পাশাপাশি স্থানীয় গৃহবধূ ছন্দা চৌধুরী, দীপা চৌধুরী, স্বর্ণ কর্মকাররা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিয়ে নিষ্ঠাভরে কাজ করে চলেছেন। পুরুষ-মহিলা নির্বিশেষে ভীড় জমাচ্ছেন ভাগবত শুনতে এক সাক্ষাতকারে জানান উদ্যোক্তারা।
তথ্যসূত্র:- রিয়াসউদ্দিন সেখ
No comments:
Post a Comment