শেষমেষ চুরি নোবেলজয়ী অমর্ত্য সেনের বোনের বাড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 1, 2018

শেষমেষ চুরি নোবেলজয়ী অমর্ত্য সেনের বোনের বাড়িতে

সৌগত মন্ডল। রামপুরহাট:- এদিন বীরভূমের বোলপুরের গুরুপল্লী এলাকায় নোবেলজয়ী অমর্ত্য সেনের বোনের বাড়ি। তাঁর বাড়ি চুরি হওয়াতে এলাকায় খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছেন বোলপুর থানার পুলিশ আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত ৩১ তারিখ অর্থাৎ বুধবার এই চুরির ঘটনাটি ঘটেছে অমর্ত্য সেনের বোন কাজরি রায়চৌধুরীর গুরুপল্লী এলাকার বাড়িতে। তিনি কাজের সূত্রে কলকাতায় থাকেন। বোলপুরে এই বাড়িতে বছরের মধ্যে পাঁচ থেকে সাতবার আসেন। এমনকী এই বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে কেয়ারটেকারও। জানা গিয়েছে, রাত্রি বেলায় এই বাড়িতে কেউ না থাকার সুবাদে রান্না ঘরের কাঁচের জানালা ভেঙে এই চোরের দলটি ঘরের ভিতরে ঢোকে ও নানারকম আসবাবপত্র সহ বেশ কিছু দামি জিনিস নিয়ে পালায়। যদিও বোলপুর থানার তরফ থেকে চুরির পরিমাণ ঠিকমতো জানানো হয়নি বলে জানা গিয়েছে।

এই এলাকার এক প্রতিবেশী প্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন ও তড়িঘড়ি ঘরের মালিক ও পুলিশ কে খবর দেন। যদিও এখন পর্যন্ত বোলপুর থানার পুলিশ এই ঘটনাটিতে কাউকে গ্রেফতার করতে পারেনি।

No comments:

Post a Comment