আবারও বলিউড তারকার মৃত্যু, চলে গেলেন জনপ্রিয় 'পিকে' অভিনেতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, May 13, 2020

আবারও বলিউড তারকার মৃত্যু, চলে গেলেন জনপ্রিয় 'পিকে' অভিনেতা

আবারও বলিউড তারকার মৃত্যু, চলে গেলেন জনপ্রিয় 'পিকে' অভিনেতা



নিজস্ব প্রতিনিধি; ফের ক্যানসারের থাবা বলিউডে। ইরফান খান, ঋষি কাপুরের পর এবার ক্যানসারের কারনে মৃত্যু হল 'পিকে' খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার এর। শোকাহত আমির খান।

জানা গেছে, মৃত্যু কালে বয়স হয়েছিল ৪২ বছর। ব্রেন ক্যান্সারের দরুন মৃত্যু হয় তাঁর। 'পিকে', 'বাজার', 'রক অন'-এর মতো নানান ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার। এছাড়াও এমটিভির জনপ্রিয় শো 'স্প্লিটস ভিলা সিজন ৮' এর প্রতিযোগী ছিলেন তিনি।


গত এক বছর ধরে সাই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। সার্জারি থেকে নানান অস্ত্রপচারও হয়েছিল তাঁর, তবে শেষরক্ষা হল না। অবশেষে মাত্র ৪২বছর বয়সে মৃত্যুর কোলে গেলেন তিনি।


মারাঠি সিনেমায় তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন, মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ সহ আরও অনেকে। 

No comments:

Post a Comment