বেসরকারি বাসের ভাড়া একলাফে বেড়ে গেল তিন গুণ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, May 14, 2020

বেসরকারি বাসের ভাড়া একলাফে বেড়ে গেল তিন গুণ

বেসরকারি বাসের ভাড়া একলাফে বেড়ে গেল তিন গুণ


  
১৪মে, সৌমি মুখার্জী;  করোনা নামক মহামারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কেন্দ্র থেকে লকডাউন ঘোষণা করা হয়, এর ফলে প্রায় গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। তিন দফার লকডাউন কাটিয়ে অবশেষে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বাস পরিষেবা। সরকারি বাসের পাশাপাশি এখন চলবে বেসরকারি ও মিনিবাস ও।
 তবে করোনার জন্য বাসের ভাড়া এক লাফে বেড়ে গেছে তিন গুণ। গ্রীন জোনে ২০ জন যাত্রীকে নিয়ে বাস চলাচলের কথা মুখ্যমন্ত্রী অনেক আগেই জানান, কিন্তু ২০ জন যাত্রীকে নিয়ে বাসের খরচা পোষাবে না বলে, রাস্তায় বাস নামাননি বাস মালিকেরা।


মঙ্গলবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাস চলানোর অনুরোধ করেন, এই দিন তিনি বলেন যে ''বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কী হবে তা নিজেরা ঠিক করে নেবে, যারা সেটা ব্যয়  করতে পারবে তারাই বাসে উঠবেন, আর যারা পারবেন না তারা বাসে উঠবেন না।" 
এই বিষয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিকদের সঙ্গে বৈঠক করবেন, বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর বুধবার প্রকাশ্যে আসে নতুন ভাড়ার তালিকা। 

জানা গিয়েছে বেসরকারি বাসের নূন্যতম ভাড়া হতে চলেছে ২৫ টাকা, সর্বচ্চ ৫০ টাকাও হতে পারে। এছাড়াও জানা গিয়েছে যে প্রতি ২ কিলোমিটারে ভাড়া বেড়েছে ৫ টাকা করে। মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া ৩০ টাকা, প্রতি ২ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১০ টাকা করে। তবে বাস পরিষেবা চালু করার পাশাপাশি চালক ও যাত্রীদের সুরক্ষার জন্য মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যাতামূলক করা হয়েছে।

No comments:

Post a Comment