আজ ইন্টারন্যাশনাল নার্স ডে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 12, 2020

আজ ইন্টারন্যাশনাল নার্স ডে

ইন্টারন্যাশনাল নার্স ডে





শ্রেয়া সাহা,বারাসাত ; গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। লকডাউনের সকলেই আমরা গৃহবন্দি। যাতে অন্য কাউর থেকে সংক্রমণ না ছড়ায়, তাই আমরা অচেনা কাউর সংস্পর্শে যেতে পারি না। 
এ সময় কখনো যদি আমাদের পাশে অচেনা কেউ একবার কাশি দেওয়া শুরু করে, আমরা তাকে তাচ্ছিল্য করি বটে। যদি তার কারনে আমাদের কিছু হয়ে যায়। কিন্তু এই ধারনা কখনোই কোনো নার্স দের মধ্যে আসে না। তাঁরা কখনোই নিজের জীবন কে পরোয়া করে না।


দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর, তৃতীয় দফার লকডাউন চলছে। আর অনেক জেলা সহ উত্তর চব্বিশ পরগনাও রেড জোন। কড়া নজরদারি চলছে সেখানে।

তবে আজ ইন্টারন্যাশনাল নার্স ডে। এই করোনা যুদ্ধে যারা ডাক্তারের সাথে সমান ভাবে কাজ করছে। এই যুদ্ধ থেকে তাঁরা কোনো ভাবেই পিছিয়ে না এসে, পরিবার ও নিজের জীবন কে পরোয়া না করে তাঁরাই আজ আমাদের করোনা যোদ্ধা।


আর এই লকডাউনের মধ্যেই তাঁদের সম্মান জানাতে এগিয়ে এল ইয়ং জেনারেশন অফ বারাসাত এর সদস্যরা।


দ্য নিউজ এক্সপ্রেস বাংলার তরফে সকল নার্সকে জানাই ইন্টারন্যাশনাল নার্স ডে এর শুভেচ্ছা। তাঁদের কাছে আমরা ঋনী, আমরা চাই তাঁরাও সুস্থ থাকুক। এবং ইয়ং জেনারেশন অফ বারাসাত কে ধন্যবাদ জানাই তাদের এই চিন্তাধারার জন্য। এভাবেই এগিয়ে যাক সকলে।

No comments:

Post a Comment