"প্রতিবছর আমি তরুন হয়ে উঠি"- মৃণাল সেন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, May 14, 2020

"প্রতিবছর আমি তরুন হয়ে উঠি"- মৃণাল সেন

"প্রতিবছর আমি তরুন হয়ে উঠি" - মৃণাল সেন





আজ ১৪মে। প্রবাদ প্রতিম চিত্রপরিচালক মৃণাল সেন এর ৯৭তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণামে দ্য নিউজ এক্সপ্রেস বাংলা।



৩০ডিসেম্বর,২০১৮ প্রয়াত হন মৃণাল সেন। বাংলার চলচ্চিত্র যাঁর কাছে আজও ঋনী। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছিল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫।
মৃণাল সেন এর সৃষ্টির ঝুলিতে আছে "ভুবনসোম", "কোরাস", "মৃগয়া", "অকালের সন্ধানে", "পরশুরাম", "পুনঃশ্চ"।

১৯৫৫ সালে তাঁর প্রথম ছবি ছিল "রাত ভোর"। কিন্তু অসফল হন তিনি এই ছবির দ্বারা। আর এই অসফলতার ঘাটতি মেটাতেই "নীল আকাশের নীচে" এই ছবির দ্বারা নিজেকে তুলে ধরেন তিনি।
ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ছাড়াও মৃনাল সেনের অন্য একটা পরিচয় ছিল। আর তা হল ওনার রাজনৈতিক পরিচয়। ওনার রাজনৈতিক পরিচয়টি বাদ রেখে কোনোভাবেই ওনাকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে না।
 ফরিদপুরের ছেলে মৃনাল সেন, কলকাতায় প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন।
চল্লিশের দশকের কলকাতায় কমিউনিস্ট রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। গণনাট্য সংঘের সদস্যও হন। সেই থেকেই বামপন্থার প্রতি তাঁর বিশ্বাস আজীবন অটুট ছিল।

'I am one year younger than what I'll be in next year' - মৃণাল সেন।

No comments:

Post a Comment