বন্ধক ছাড়া পাওয়া যাবে ঋণ, 'আত্মনির্ভর' প্যাকেজে ৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, May 14, 2020

বন্ধক ছাড়া পাওয়া যাবে ঋণ, 'আত্মনির্ভর' প্যাকেজে ৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা

বন্ধক ছাড়া পাওয়া যাবে ঋণ, 'আত্মনির্ভর' প্যাকেজে ৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা 




পুষ্পিতা সিনহা;  জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী যে প্যাকেজের কথা উল্লেখ করেন তা ধাপে ধাপে কয়েক দিনে ঘোষণা করবেন অর্থমন্ত্রী। তার মধ্যে গতকাল বিকেলে প্রথম বড় ঘোষণাটি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কোনো বন্দক ছাড়াই ঋণ দেওয়া হবে। গৃহ উদ্যোগগুলিও এই সুবিধাটি পাবে। এই প্রকল্পের আওতাধীনরা ঋণ নেওয়ার সুযোগ পাবে। দেশের ৪৫ লক্ষ্য ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ঋণের টাকা চার বছরের জন্য দেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, যে সমস্ত ছোট ব্যবসায়ী ব্যাঙ্কের ঋণ শোধ করতে পারছে না, তাদের জন্য সরকার ২০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করতে চলেছে।
মাইক্রো ও মিডিয়াম উদ্যোগ তথা এম এস এমই -র সরকার সংজ্ঞাও বদল ঘটিয়েছে। যাতে বেশি সংখ্যক উদ্যোগকে এর আওতা ভুক্ত করা যায়। আর্থিক ছাড় না পাওয়ায় তারা ব্যবসার বিস্তার ঘটাতে পারে না। সেই বিষয়টি প্রধানমন্ত্রী চাইছেন যাতে তারা আরোও বড় করে ভাবে লোকাল থেকে গ্লোবালে পৌঁছোয়। এই কারণটির জন্য এম এস এমই -র সংজ্ঞার বদল ঘটানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের মধ্যে কোন ফারাক থাকবে না। ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে। আর ব্যাবসার আয়তন ৫ কোটি টাকা হলে তাকে বলা হবে ক্ষুদ্র শিল্প বা উদ্যোগ। 

অন্যদিকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে। আর ব্যবসার আয়তন ৫০ কোটি টাকা পর্যন্ত হলে তাকে বলা হবে  ছোট শিল্প বা উদ্যোগ। আবার ২০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করলে এবং ব্যবসার আয়তন ১০০ কোটি টাকা হলে তাকে বলা হবে মাঝারি শিল্প বা উদ্যোগ। 
          
তিনি আরও জানিয়েছেন, ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি কেনাকাটার উপর গ্লোবাল টেন্ডার ডাকা যাবে না। ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঘরোয়া সুযোগ দিতে হবে। 
      
আশাকরা যায় 'আত্মনির্ভর' প্যাকেজের ঘোষণায় ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা অনেকটা উপকৃত হবেন।

No comments:

Post a Comment