লকডাউনের মধ্যেই হঠাৎ স্বাস্থ্যসচিবের পদ থেকে অপসারিত হলেন বিবেক কুমার, কিন্তু কেন?
নিজস্ব প্রতিনিধি; রাতারাতি সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে। এই জল্পনা তুঙ্গে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, স্বাস্থ্যসচিবের পদ থেকে সরিয়ে তাঁকে পরিবেশ দপ্তরের প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত??
আজ অর্থাৎ বুধবার সকালে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আর তারপরেই জানা যায় স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানো হল বিবেক কুমার কে। তবে নতুন স্বাস্থ্য সচিব কে হচ্ছেন, তা এখনো জানানো হয়নি।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে স্বাস্থ্যসচিব বিবেক কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। বিশেষ করে রাজ্যের করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তথ্যের ফারাক রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছিল, একাধিকবার তা সংশোধনের কথা বললেও কোনোভাবেই তথ্যের ফারাক দূর করা যায়নি। গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে বিবেক কুমার একটি চিঠি পাঠিয়েছিলেন, আর তাতেও করোনা সংক্রান্ত তথ্যে বিস্তর গরমিলের ছবি ধরা পড়েছিল।
আর এই গরমিলকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে উঠেছিল বির্তকের ঝড়। থেমে থাকেন নি রাজ্যপালও।
No comments:
Post a Comment