নিজস্ব প্রতিনিধি; বেড়েই চলেছে করোনার দাপট। রেহাই পাচ্ছে না কেউই। করোনার দাপট থেকে রেহাই পাবার জন্য চলছে প্রতিষেধক তৈরির কাজ। বিভিন্ন দেশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে করোনার প্রতিষেধক তৈরির চেষ্টা করা হচ্ছে সর্বত্র, আর সেই সকল দেশের তালিকায় রয়েছে হংকং ও। গবেষণায় কোনো ভাবেই পিছিয়ে নেই হংকং।
জানা গেছে, সেখানে ৩টি ড্রাগে সফলতা এসেছে বলে মনে করছেন গবেষকরা। তবে এই ড্রাগ তিনটি একসাথে মিশিয়ে অর্থাৎ যে কোনো একটি ওষুধের থেকে এই মিশ্রিত ওষুধ একসাথে ব্যবহার করলে করোনা রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে দাবি করেছেন গবেষকরা।
কী এই ড্রাগ গুলি?
HIV-র ওষুধ লোপিনাভির-রিটোনাভির, মাল্টিপল স্কেলেরোসিসের ওষুধ ইটারফেরোন বিটা-১বি, হেপাটাইটিসের রিবাভিরিন।
এখনও অবদি করোনা আক্রান্ত ১২৭ জনের উপর এই ড্রাগ প্রয়োগ করা হয়েছে। এবং এরা সকলেই সুস্থ আছেন বলেই দাবি করেছেন গবেষকরা।
এই ওষুধে মাত্র ৫ দিনেই করোনা রোগীদের সংক্রমণ মুক্ত করা যাচ্ছে।
এছাড়াও এই ড্রাগে কোনো অসুবিধা নেই, তাই আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই ড্রাগ ব্যবহার করা হবে বলেই জানিয়েছেন গবেষকরা।
No comments:
Post a Comment