দ্বিতীয় দফার লকডাউন শেষ হয়ে তৃতীয় দফার লকডাউন চলছে। আবার রেড জোনে বাজারও বন্ধ প্রায়।
আর এই সময় ফুচকা, না আজ কতদিন হয়ে গেল ফুচকার গাড়ি আসছে না।
আর বাড়িতে বসে সহজ উপায়ে স্পাইসি পানিপুরী বানানোর পদ্ধতি নিয়ে এল মেঘা রায় চৌধুরি।
স্পাইসি পানিপুরীর সহজ পদ্ধতি:
হাফ কাপ ময়দা,
হাফ কাপ আটা,
এক কাপ সুজি,
নুন(পরিমান মতোন),
বেকিং সোডা একদম সামান্য,
এই সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ১ঘন্টা রেখে, ছোটো লেচির আকারে করে, গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিলেই তৈরী ফুচকা।
এরপর ফুচকা যা ছাড়া অসম্পূর্ণ তা হল আলু মাখা। আমরা অনেকেই জল ছাড়া ফুচকা খেলেও, আলু ছাড়া খুব কম খাই।
দুটো আলু সিদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে। এরপর এতে একে একে ধনে পাতা কুঁচি, বিট নুন, ভাজা মশলা গুঁড়ো, অল্প তেঁতুল এর পাল্প দিয়ে মেখে নিলেই তৈরী।
তবে এতে আপনি পেঁয়াজ কুঁচি বা বাদাম, সিদ্ধ ছোলাও অ্যাড করতে পারেন।
এরপর আসা যাক তেঁতুল জলে।
পরিমান মতোন জল নিয়ে, তাতে তেঁতুল টা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে গন্ধরাজ লেবু, বিট নুন, ধনে পাতা কুঁচি, জল জিরা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী টক জল।
আপনারাও এভাবে আমাদের লিখে পাঠান আপনার রান্নার ছবি সহ রেসিপি, আমরা তা প্রকাশ করব, আমাদের টিএনই পেজে। লেখা পাঠান আমাদের পেজ এর ইনবক্সে।
No comments:
Post a Comment