ঘরোয়া পদ্ধতিতে চিকেন পিৎজ্জা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 21, 2020

ঘরোয়া পদ্ধতিতে চিকেন পিৎজ্জা

বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পিৎজ্জা বানাবেন? 
এই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। তাও মাইক্রোওয়েভ এবং চিজ আর মেয়োনিজ ছাড়াই! 







বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পিৎজ্জা বানাবেন?
এই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। তাও মাইক্রোওয়েভ এবং চিজ আর মেয়োনিজ ছাড়াই!

এটা কী সম্ভব? খেতে নিশ্চয়ই খারাপ হবে! বাইরের মতোন হবেই না ১০০% !

আরে একাই এত কিছু ভাববেন? বানিয়ে দেখুন কেমন হয়।

কীভাবে বানাবেন?

প্রথমে ময়দা মাখুন (লুচি করার জন্য যেমন লাগে, ঠিক অমনি, তবে চিনি দেবেন না। অল্প খাবার সোদা, বেকিং পাউডার, আর দুধ দেবেন, তেল সামান্য)।
এরপর ভালো করে মাখা হলে, একটি তেল মাখানো প্লেটে গোল করে ময়দা আটকে দিন।




এরপর এতে সাধারন টমেটো কেচাপ মাখিয়ে দিন।






তারপর এতে সাদা সস মাখান ( এই সাদা সস বানাবেন কী করে? একটা কড়াইতে হাফ কাপ ময়দা, দুধ দিন। বাটার দিন। এবার অল্প নুন, শুকনো লঙ্কা গুড়ো বা চিলি ফ্লেক্স দিন, অরিগ্যানো পাউডার, গোলমরিচ গুঁড়ো দিন এবং অ্যাড করুন পিৎজ্জা সিসোনিং পাউডার। ভালো করে মিশিয়ে নিলেই তৈরী সাদা সস)




এরপর এতে সরু করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিন।





এরপর দিন চিকেন (এই চিকেনটা কড়াই তে পেঁয়াজ আর আদা রসুন এবং সামান্য নুন দিয়ে কষিয়ে নেওয়া) ।




এরপর সাদা সস এর উপর দিয়ে ছড়িয়ে দিন।



উপর থেকে চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন। এরপর একটি কড়াই গরম করুন ।
তার ভিতর একটা স্ট্যান্ড রাখুন এবং প্লেট টা তার উপর বসিয়ে ঢেকে দিন কড়াই মাত্র ২৫ মিনিটের জন্য।



তৈরী ঘরোয়া পদ্ধতিতে পিৎজ্জা।

No comments:

Post a Comment