৫০ হাজার কোটি টাকার ' গরিব কল্যাণ রোজগার অভিযান'- এর ঘোষণা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 20, 2020

৫০ হাজার কোটি টাকার ' গরিব কল্যাণ রোজগার অভিযান'- এর ঘোষণা

৫০ হাজার কোটি টাকার ' গরিব কল্যাণ রোজগার অভিযান'- এর ঘোষণা 

  পুষ্পিতা সিনহা;  লকডাউনে অনেক শ্রমিক হারিয়েছে কাজ, আবার অনেকে ঘরে ফিরেছেন। কবে ফিরে যাবেন নিজ কর্মস্থলে তাও জানা নেই। এই লক্ষ লক্ষ শ্রমিক কী  করবেন? এই চিন্তার সুরাহা নিয়ে নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। ৬ রাজ্যের গ্রামীণ শ্রমিকেরা এই সুবিধে পাবেন। বিহারের খাগাড়িয়া জেলার তেলিহার গ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন। 




    এই প্রকল্পের আয়োতায় কী রয়েছে দেখা যাক- 
  ১| এই প্রকল্পের সাহায্য পাবে ৬ রাজ্যের ১১৬ জেলার শ্রমিকেরা। কাজ দেওয়া হবে ১২৫ দিন। 
 ২| বিহার, উওর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড ও ওড়িশা - এই রাজ্যগুলি সুবিধা পাবে। 
 ৩| শ্রমিকদের জন্য ২৫ ধরনের কাজের ব্যবস্থা করা হবে। মোট ৫০,০০০ কোটি টাকা খরচ হবে। 
 ৪| গ্রামীণ রাস্তা তৈরি, রেলের কাজ, গ্রাম্য বাড়ি নির্মাণ, সোলার পাম্পসেট বসানো সহ  অন্যান্য কাজ দেওয়া হবে। 
         পরিযায়ী শ্রমিকরা অনেকটাই উপকৃত হবে এই প্রকল্পের ফলে। ওই ৬ টি রাজ্যে ২৫,০০০ এর বেশি শ্রমিক বাড়ি ফিরেছেন। এই প্রকল্পে ১২টি মন্ত্রকে কাজ দেওয়া হচ্ছে। যার মধ্যে হল গ্রামীণ উন্নয়ন, সড়ক পরিবহন, পঞ্চায়েতি রাজ, টেলিকম ও কৃষি মন্ত্রক, রেল।

No comments:

Post a Comment