দেওরের মৃত্যুর শোকে, মৃত সুশান্তের বৌদি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, June 16, 2020

দেওরের মৃত্যুর শোকে, মৃত সুশান্তের বৌদি

দেওরের মৃত্যুর শোকে, মৃত সুশান্তের বৌদি

  পুষ্পিতা সিনহা; একেরপর এক বলিউডের উজ্জ্বল তারা হারিয়ে যাচ্ছে। রবিবারে সুশান্তের অকাল মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেনা। সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই তাঁর সেক্রেটারি বহুতল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেক্রেটারি মৃত্যুর কয়েক দিন যেতে না যেতেই সুশান্তের মৃত্যু। আরও এক মৃত্যুর আঘাত হানা দিল সুশান্তের পরিবারে। তাঁর শেষকৃত্যের দিনই মারা গেলেন, তাঁর পরিবারের এক সদস্য। 






       সুশান্তের তুতোত ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। আর তারই মধ্যে সুশান্তের অকাল মৃত্যু সহ্য করতে পারলেন না সে। সুশান্তের মৃত্যুর সংবাদ পেয়ে দিশেহারা হয়ে যান তাঁরা বৌদি  সুধা দেবী। তারপর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। সোমবার বিকেল পাঁচ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
        সোমবার মুম্বই -এ নিয়ে আসা হয় সুশান্তকে। পোস্টমর্টমের পরই সুশান্তের বাবা সন্তানের শেষকৃত্য সম্পন্ন করেন। অমরেন্দ্র সিং সুধা দেবীর মৃত্যুর খবর জানান।

No comments:

Post a Comment