'মরূদ্যান' কে সিন্ধু হওয়ার থেকে বঞ্চিত করবেন না, এগিয়ে আসুন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 15, 2020

'মরূদ্যান' কে সিন্ধু হওয়ার থেকে বঞ্চিত করবেন না, এগিয়ে আসুন

'মরূদ্যান' কে সিন্ধু হওয়ার থেকে বঞ্চিত করবেন না, এগিয়ে আসুন



শ্রেয়া সাহা
; ছোটবেলা কেটেছে মিশনারি স্কুলে, এরপর ধীরে ধীরে বড়ো হওয়ার মধ্যেই সখ ছিল তাদের অনেক বড়ো।
কিন্তু বড়ো স্বপ্ন পূরণ হতে যে বড্ড বেশি সময় লাগে, তা হয়ত নয়। দরকার শুধু ইচ্ছেটুকুর।

এদের বয়স কিন্তু বেশি নয়, পঁচিশের গন্ডিও বোধহয় পেরোয় নি এরা। তবে ঐ যে বললাম শখ এদের অনেক বড়ো।

জানেন কী শখ?
উর্তি বয়সে ফূর্তি করার শখ? আজ্ঞে না। এরা চায় সমাজের পাশে দাঁড়াতে, সমাজের সেই বিধ্বস্ত মানুষের পাশে গিয়ে বারে বারে দাঁড়িয়ে তাদের সাহায্যে করতে।





শখ তা হয়তো বড্ড বেশি এদের। অনেক বাধা বিপত্তি তো আসবেই, হ্যাঁ ভালো কাজে তা তো আসেই। ২০১৭ থেকে 'মরূদ্যান' এর পথা চলা শুরু, এরই মধ্যে 'মরূদ্যান' হয়ে উঠেছে রেজিস্টার্ড সংস্থা। এখনও অবদি ১৩টি প্রকল্পে সফল হয়েছে 'মরূদ্যান'।

এখনও পথ চলা ঢের বাকি, তাই বাকি পথ চলতে সাহায্যের হাত আপনিও বাড়িয়ে দিন। বিন্দুতেই যে সিন্ধু। তাই 'মরূদ্যান' কে সিন্ধু হওয়ার থেকে বঞ্চিত না করে, আপনিও এগিয়ে আসুন। 

No comments:

Post a Comment