করোনার হানা এবার মদন মিত্রের বাড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, June 16, 2020

করোনার হানা এবার মদন মিত্রের বাড়িতে

করোনার হানা এবার মদন মিত্রের বাড়িতে

সৌমি মুখার্জী : করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রাজ্য তথা দেশজুড়ে।  এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে গেলে  একমাত্র উপায় ঘরে থাকা।  তাই কেন্দ্র থেকে জারি করা হয়ে ছিল লকডাউন। চতুর্থ দফার লকডাউন  কাটিয়ে এখন চলছে আনলক ১ । এই আনলক ১ এও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বেশ কিছুদিন আগেই করোনা তেআক্রান্ত হন দমকল মন্ত্রী সুজিত বসু ।






 তার বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত হাওয়ায়  জন্য সুজিত বসু ও তার পরিবার করোনা পরীক্ষা করান এবং তাতেই রিপোর্ট আসে যে তিনি করোনাতে আক্রান্ত,  কিন্তু তার কোন উপসর্গ ছিল না  তাই তিনি ডাক্তারের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু পরে তার স্ত্রী ও ছেলে করোনা আক্রান্ত হওয়ায় তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন। গত সপ্তাহে  তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এবার সেই একই চিত্র দেখা গেলো  মদন মিত্রের বাড়িতে।  তার বাড়ির পরিচারিকা করোনায় আক্রান্ত। রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে।  সেই কারণে বাড়িতেই আইসোলেশনে এ চলে যান মদন মিত্র । যদিও তার শরীরে কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন তিনি । সতর্কতার কারণেই তিনি হোম আইসোলেশনে আছেন । তবে তিনি জানান যে ঘরে থেকেও তিনি তার কাজ করে যাবেন।  তিনি যেমন ফেসবুক লাইভ করছেন তেমনি নিয়মিত করবেন এবং বাড়িতে থেকেই দলের কাজ করে যাবেন ।

No comments:

Post a Comment