সুশান্ত এর মৃত্যুর বিচার চাই, উত্তাল ভারতবাসী
কৌশিক চক্রবর্তী,বারাসাত ; গত রবিবার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত কে। তার মৃত্যু নিয়ে চর্চা শুরু হয়েছে তারপর থেকেই। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি আত্মহত্যা । কিন্তু সুশান্তের পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় বরং ঠান্ডা মাথার খুন। তারা দাবি করছে তদন্তের।
এদিকে সুশান্তের মৃত্যুর পর তিনি গতকাল ইন্টারনেটে একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার দাবি পরোক্ষভাবে সুশান্তেরর মৃত্যু একটি খুন কারণ তিনি মনে করেন সুশান্ত শিকার হয়েছিলেন বলিউডের স্বজনপোষণের। এ প্রসঙ্গে 2019 সালের উদাহরণ টেনে তিনি বলেন অসাধারণ অভিনয় দেওয়ার পরেও ছিচরে সিনেমার জন্য 2019 সালে তিনি কোনো অ্যাওয়ার্ড পাননি। বরং গালি বয় সমস্ত অ্যাওয়ার্ড নিয়ে চলে যায়।
পরোক্ষভাবে অভিযোগ ওঠে বলিউডের বড় প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এবং যশরাজ ফিল্মসের প্রতিও। কিছুদিন আগে দেখা যায় ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে সুশান্ত এক ভক্ত কে বলছে তার সিনেমা দেখতে। না হলে তাকে বলিউডের বাইরে ছুড়ে ফেলে দেওয়া হবে। এই পরিস্থিতিতেই মনে করা হচ্ছে তাহলে কি দিনের পর দিন বলিউডে এক ঘরে হতে থাকার ফলেই অবসাদে চলে যান সুশান্ত ?যার জেরেই এই আত্মহত্যা?
অন্যদিকে সুশান্তের পরিবার দাবি করছেন এটি কোনোভাবেই আত্মহত্যা নয় । মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সুশান্ত স্বাভাবিকভাবে তার বাবাকে ফোন করে কথা বলেন। তারপরে কিছুতেই সে আত্মহত্যা করতে পারে না । সুশান্তকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই নিয়ে তোলপাড় গোটা দেশ।
সুশান্ত এর ভক্তরা এবং সাধারণ মানুষজন ইন্টারনেটে প্রতিবাদ করছেন বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে ।এবং এ ক্ষেত্রে বারবার উঠে এসেছে সালমান খানের নাম। আপাতত টুইটারে সুশান্তের ভক্তরা #justiceforsushant দিয়ে প্রতিবাদ করছেন ,তদন্তের দাবি জানাচ্ছেন।

No comments:
Post a Comment