৮ ই জুন থেকে সরকারি অফিসে ৩ দিন হাজিরা দিতেই হবে, চিন্তিত সকল কর্মীরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, June 3, 2020

৮ ই জুন থেকে সরকারি অফিসে ৩ দিন হাজিরা দিতেই হবে, চিন্তিত সকল কর্মীরা

৮ ই জুন থেকে সরকারি অফিসে ৩ দিন হাজিরা দিতেই হবে, চিন্তিত সকল কর্মীরা




 নিজস্ব প্রতিবেদন; দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ।এই অবস্থায় দেশজুড়ে চলছে লকডাউন। চতুর্থ দফার লকডাউন কাটিয়ে এখন চলছে পঞ্চম  দফার  লকডাউন। 

পঞ্চম দফার লকডাউন এ শর্তসাপেক্ষ বিভিন্ন ক্ষেত্রে ছাড় মিলছে,এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ৮ই জুন থেকে শর্তসাপেক্ষ সরকারি অফিস খুলে যাচ্ছে। কিন্তু লকডাউন শিথিল হলেও
 এখনই স্বাভাবিক ও সচল হয়নি গণপরিবহন ব্যবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে সকল কর্মচারীরা খুবই চিন্তিত। 



       নবান্ন সূত্রে খবর, ৮ই জুন থেকে অফিসে ৭০% কর্মী নিয়ে সরকারি অফিস খুলবে।  সমস্ত সরকারি নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে কর্মীদের, এছাড়াও সপ্তাহে ৫ দিনের মধ্যে ৩দিন অবশ্যই হাজিরা দিতে হবে সরকারি কর্মচারীদের। 

যদিও এখনই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না তাই এখনই শিক্ষক ও শিক্ষিকাদের আসতে হবে না। সরকারি দপ্তরের অধিকাংশ কর্মচারীই শহর ও শহরতলির বাসিন্দা, ফলে তাদের কর্মক্ষেত্রে আসতে গেলে ঘণ্টা খানেক সফর করতে হয় এবং সেই সফরের মূল ভিত্তি হলো লোকাল ট্রেনে, বাস, মেট্রো। কিন্তু গণপরিবহন ব্যবস্থা এখনও সচল না হওয়ায়  চিন্তিত সকল কর্মীরা। যদিও এই পরিস্থিতি সামাল দিতে প্রচুর সরকারি বাস চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার।

No comments:

Post a Comment