সবুজায়নের কর্মসূচি, ৫জুন সূচনা করবে মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন; শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের জেড়ে লন্ডভন্ড চারিদিক। এরফলে প্রচুর গাছ নষ্ট হয়েছে। শতাব্দীর প্রাচীন বহু গাছও এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পায়নি।
৫ জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিনটি বেছে নেওয়া হয়েছে রাজ্যকে আবার সবুজ করার লক্ষ্যে। ৫ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দক্ষিণ কলকাতায় একটি পুরনো গাছ রিপ্ল্যান্ট করে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
আমফানের তান্ডবের জেড়ে ২০মে গোটা রাজ্যের ছবিটাই পাল্টে গেছে। প্রায় কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এর জন্য অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্যবাসীকে। শতাব্দীর প্রাচীন গাছগুলি উপড়ে গিয়েছে। সূত্রের খবর, ৫ জুন কর্মসূচির উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী হরিশ পার্কে উপরে যাওয়া একটি গাছের রিপ্ল্যান্ট করে কর্মসূচির উদ্বোধন করবেন। পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে সাড়ে ছ'কোটি গাছ রোপন করা হবে।
জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করা হবে। প্রথমে হরিশ পার্কে তারপর কলকাতা, বিধাননগরে বৃক্ষ রোপন ও রিপ্ল্যান্ট কর্মসূচি পালন করা হবে। এইভাবেই রাজ্যকে সবুজায়ন করা হবে। আগেও অনেকবার অনেক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু আমফানের ক্ষতির পরিমাণ অনেক বেশি।

No comments:
Post a Comment