ঝাড়গ্রামের জমি তচনচ, পঙ্গপাল নিয়ে বাড়ছে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদন; পতঙ্গ প্রজাতির পঙ্গপালের দৃষ্টি এবার ঝাড়গ্রামে। এই নিয়ে বাড়ছে আতঙ্ক। চাষিদের রাতের ঘুম নষ্ট হচ্ছে এই ভেবে যে, তাদের জমিও নষ্ট করে দেবে এই পঙ্গপালের দল।
খরগপুর বন বিভাগের আধিকারিকরা জমি পরিদর্শন করেছেন। এলাকা সূত্রের খবর, ঝাড়গ্রামের জোড়াশালের বাসিন্দা অজয় দে বিগত তিন - চারদিন ধরে তাঁর জমিতে ওই পতঙ্গগুলি দেখতে পান।
তাঁর সব্জির জমিতে ওই পতঙ্গগুলি গাছের পাতা খেয়ে নিচ্ছে। ফলস্বরূপ গাছগুলি ক্রমশই শুকিয়ে যাচ্ছে। এছাড়াও আরো অন্যান্য গ্রামবাসীরা জানিয়েছেন, যে তাদের লাউ, আদা - সহ অন্যান্য গাছ খেয়ে ফেলছে এই পতঙ্গগুলি। এরফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদেরকে। পঙ্গপালের মতো পতঙ্গ দেখতে পাওয়া চিন্তিত গ্রামবাসী।
খরগপুরের ডিএফও অরূপ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই পঙ্গপালগুলি আকারে ছোট এবং অন্য ধরনের। তবে উত্তর - পশ্চিম ভারতের মতো এই পঙ্গপালগুলি দেখতে নয়। এরা ফসলের ক্ষতি করে। তবে জরুরি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করা হবে। ঝাড়গ্রামের রাজ কলেজের প্রাণীবিদ্যার অধ্যক্ষ জানিয়েছেন, এই পোকাগুলি গঙ্গাফড়িং প্রজাতির পোকা। কারণ পঙ্গপাল এই পোকাগুলির থেকে আকারে বড়।

No comments:
Post a Comment