চমকপ্রদ অফারটি নিয়ে আসলো জিও - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

চমকপ্রদ অফারটি নিয়ে আসলো জিও

চমকপ্রদ অফারটি নিয়ে আসলো জিও



কৌশিক চক্রবর্তী : লকডাউন এ প্রয়োজনের কথা মাথায় রেখে একাধিক প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ডেটা আগেই দেওয়া শুরু করেছিল Reliance Jio। এ বার গ্রাহকদের বিনোদনের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হল দেশের অন্যতম টেলিকম সংস্থা। চলুন জেনে নিই কি সেই সুবিধা-

 বিনামূল্যে গ্রাহকদের Amazon Prime-এর সাবস্ক্রিপশনের সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

কদিন আগেই নির্দিষ্ট কিছু প্রিপেড রিচার্জের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে Disney ও Hotstar VIP-এর এক বছরের সাবস্ক্রিপশনের সুবিধার কথা ঘোষণা করেছে সংস্থা।





 এ বার JioFiber-এর গ্রাহকদের জন্য Amazon Prime-এর সাবস্ক্রিপশনের সুবিধা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। 

সাধারণত Amazon Prime-এর এক বছরের সাবস্ক্রিপশনের মূল্য ৯৯৯ টাকা। JioFiber-এর গোল্ড বা তার থেকে বেশি দামের প্ল্যান ব্যবহারকারী গ্রাহকরা Amazon Prime-এর বিনামূল্য সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।


কিছুদিন আগেই সংস্থা JioFiber-এর সব প্ল্যানেই দ্বিগুণ ডেটার অফার ঘোষণা করেছে। ওই অফার অনুযায়ী, গোল্ড প্ল্যানে Jio Fiber-এর গ্রাহকরা পাবেন মোট ১৭৫০ জিবি হাইস্পিড ডেটা। একই হিসাবে ডায়মন্ড প্ল্যানে মোট ৪,০০০ জিবি হাইস্পিড ডেটা আর প্ল্যাটিনাম প্ল্যানে বার্ষিক সাবস্ক্রিপশনে মোট ৭,৫০০ জিবি হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা। 


আর Jio Fiber-এর সবচেয়ে দামি প্ল্যান টাইটেনিয়াম-এর বার্ষিক সাবস্ক্রিপশনে মোট ১৫,০০০ জিবি হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা। আর এর সঙ্গেই এখন থেকে ৯৯৯ টাকা মূল্যের Amazon Prime-এর বিনামূল্য সাবস্ক্রিপশনের সুবিধাও পাবেন গ্রাহকরা।

No comments:

Post a Comment