নয়া রেকর্ড, ইরানকে পিছনে ফেলে নবম স্থান দখল ভারতের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

নয়া রেকর্ড, ইরানকে পিছনে ফেলে নবম স্থান দখল ভারতের

নয়া রেকর্ড, ইরানকে পিছনে ফেলে নবম স্থান দখল ভারতের 

   পুষ্পিতা সিনহা ;  কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই করোনাকে। আক্রান্তের সংখ্যার দিকদিয়ে  প্রতিদিনই নয়া রেকর্ড করছে ভারত। গত ২৪ ঘন্টায় সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। এখনো পর্যন্ত দেশে মোট  আক্রান্ত তিন লক্ষ ছাড়িয়েছে। ফলস্বরূপ বিশ্বের মধ্যে ভারতের নাম আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরেই। 
       নিশ্চিন্তের খবর এটাই যে , আক্রান্তের দিক দিয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে থাকলেও, মৃতের দিক থেকে সারা বিশ্বের মধ্যে নবম স্থানে আছে ভারত। ভারতের স্থান রয়েছে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো ও বেলজিয়ামের পর। 








        সারা পৃথিবীতে করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮ লক্ষ ছাড়িয়ে গেল। আর সংক্রমণের মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। 
        একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা প্রায় ১২ হাজার। মৃতের সংখ্যা ৩১১। 
        সরকারি হিসেব অনুযায়ী, সারা দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৪৯,৩৪৮।আর সেরে উঠেছেন ১,৬২,৩৭৮। সারা দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৩,২০,৯২২। আর মৃত্যুর সংখ্যা ৯,১৯৫। 
       পরিস্থিতি মোকাবিলার জন্য নয়া ভাবে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। সারা ভারতের মধ্যে যেখানে আক্রান্তের সংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে সেখানের চুলচেরা বিশ্লেষণ জানতে চেয়েছেন। সবচেয়ে বেশি করোনা কবলিত দেশগুলি হল মুম্বই, দিল্লি, অহমেদাবাদ, সুরাত, পুনে, চেন্নাই, ইন্দৌর সহ কলকাতায়।

No comments:

Post a Comment