আজকের স্পেশাল মেনু : রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া নুডুলস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

আজকের স্পেশাল মেনু : রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া নুডুলস



অনেক বাচ্চারাই আছে যারা বাড়ির বানানো চাউমিন ছেড়েই বাইরের চাউমিনের দিকেই ঝোঁক।
কিন্তু আমাদের এই মুহূর্তে পরিস্থিতি এমন, আমাদের ইচ্ছে হলেও আমরা হঠাৎ বাইরের জিনিস খেয়ে নিতে পারি না। কারন SAFETY এখন প্রধান জিনিস।

আর তাছাড়াও মা ঠাকুমারা চিরকালই বলে আসছেন, ঘরের তৈরি জিনিস অনেক পরিস্কার এবং স্বাস্থ্যসম্মত।

আর তাই আজকের টিএনই রান্নাঘরের রেসিপি হল রেস্টুরেন্ট স্টাইলের নুডুলস।






উপকরন;
পেঁয়াজ বাটা , রসুন কুঁচি, আদা কুঁচি, ডিম, সিদ্ধ করা চিকেন, ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ, নুন, সিদ্ধ করা চাউমিন, রেড চিলি সস, টমেটো কেচাপ, ম্যাগি মশলা, সয়া সস, ভিনিগার, গাজর, ক্যাপসিকাম এবং বিনস, বাঁধাকপি।

এর জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে, তাতে ডিম টা ফেটিয়ে ঝুড়ি বা ভুজিয়া করে নিতে হবে। এরপর ডিমটা অন্যপাত্রে তুলে নিতে হবে।
এরপর আবার কড়াইতে তেল গরম করে এতে পেঁয়াজ বাটা, রসুন কুঁচি এবং আদা কুঁচি দিয়ে ভালো করে নাড়িয়ে তাতে চিকেন অ্যাড করে। ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর তা তুলে নিয়ে, আবার পুনরায় তেল গরম করে এতে সমস্ত সব্জি গুলো দিয়ে নাড়িয়ে ভেজে নিয়ে, ডিম এবং চিকেন অ্যাড করে সয়া সস দিয়ে কড়া আজে ভালো করে নাড়াতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো ভাবে এটি পুড়ে না যায়।

এর পর গ্যাস কমিয়ে এতে সিদ্ধ করা চাউমিন, ম্যাগি মশলা, সস, এবং পরিমান মতোন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী চাউমিন।

No comments:

Post a Comment