ট্রেন কিনুন এখনি, বুকিং শুরু হয়ে গেছে
শ্রেয়া সাহা, নিজস্ব সংবাদদাতা; ভারতীয় রেলে বেসরকারি করণের পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার৷ এই অবস্থায় লোকাল ট্রেন কিনতে আগ্রহ প্রকাশ করেছে কলকাতা এবং শহরতলি এলাকার বহু নিত্যযাত্রীরা।
কিছু বুঝলেন না? পুরো কথাই মাথার উপর দিয়ে গেল?
রেলের বেসরকারিকরণ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কিছু নিত্যযাত্রীরা লোকাল ট্রেন কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রুপভিত্তিক আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ফেসবুকের এমনই একটি গ্রুপের নাম দেওয়া হয়েছে ‘লোকাল ট্রেন কিনতে চাই’।
যার সদস্য সংখ্যা এই মুহূর্তে তিন হাজার ছুঁতে চলেছে।
ভাবছেন কী? আপনি কিনবেন ট্রেন? এখনি বুক করে নিন!
ট্রেন কেনার সামর্থ্য না হলে ড্রাইভারও হওয়ার সুযোগ মিলবে কিন্তু।
প্রসঙ্গত, একজন সদস্য গ্রুপে পোস্ট করেছে " কাটোয়া লোকাল কিনেছি, ড্রাইভার চাই। বায়োডাটা নিয়ে অতি সত্বর যোগাযোগ করুন"
বলা চলে গ্রুপটি নেহাৎ মজার ছলে বানানো। রাজনৈতিক মতাদর্শ টেনে অ্যাডমিন দের আঘাত করবেন না।
Sunday, July 5, 2020
New
ট্রেন কিনুন এখনি, বুকিং শুরু হয়ে গেছে
About The News Express-tnebangla
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment