সৌমিক কোনার:-বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী নাতাশা। বাবা হওয়ার খবরটা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে জানান হার্দিক পান্ডিয়া।
চলতি বছরের প্রথম দিন সার্বিয়ান মডেল তথা অভিনেত্রী স্টানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার এনগেজমেন্ট হয়। এরপর লকডাউন এর মধ্যে মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি আর সেই দিনই হার্দিক পান্ডিয়া জানান তার স্ত্রী সন্তানসম্ভবা। সুখবরটা এল ৩০ জুলাই বৃহস্পতিবার, বাবা হলেন হার্দিক পান্ডিয়া। সদ্যোজাত পুত্রের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন “ we are blessed with our baby boy”
বাবা হওয়ার জন্য হার্দিক পান্ডিয়া কে অভিনন্দন জানান বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রবি শাস্ত্রী থেকে শুরু করে একাধিক ভারতীয় ক্রিকেটার। বিসিসিআইয়ের বোর্ডের তরফ থেকে তার ছবি শেয়ার করে লেখা হয় “congratulations of the couple and a warm welcome to Pandya jr” এদিন হার্দিক জানান মা ও ছেলে দুজনই সুস্থ রয়েছেন।
No comments:
Post a Comment