হোয়াটস অ্যাপের ব্যবহার একসঙ্গে ৪ টি ফোনে, কিন্তু কীভাবে হবে এই প্রক্রিয়া? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 1, 2020

হোয়াটস অ্যাপের ব্যবহার একসঙ্গে ৪ টি ফোনে, কিন্তু কীভাবে হবে এই প্রক্রিয়া?

হোয়াটস অ্যাপের ব্যবহার একসঙ্গে ৪ টি ফোনে, কিন্তু কীভাবে হবে এই প্রক্রিয়া?  
  



 নিজস্ব প্রতিবেদন ; বর্তমানে সকলের জীবনে গুরুতর ভাবে প্রভাব ফেলেছে হোয়াটস অ্যাপ। এই অ্যাপ ছাড়া জীবনের এক মুহূর্ত চলা দুর্বিষহ হয়ে উঠেছে। সেই জন্য গ্রহকদের কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটস অ্যাপ। এবার একই নম্বর দিয়ে এক সঙ্গে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট খোলা যাবে। 








        গ্রাহকদের অপেক্ষার এবার অবসান। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের চাহিদা ছিল যাতে তারা একসঙ্গে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট খুলতে পারে। বর্তমানে হোয়াটস অ্যাপ একবার একটি ডিভাইসে অ্যাকাউন্ট খোলা যায়। যদি সেই অ্যাকাউন্ট আবার অন্য ডিভাইসে খোলা হয় তাহলে আগের অ্যাকাউন্টটি লক হয়ে যায়। কিন্ত এবার নতুন ফিচার যুক্ত হোয়াটস অ্যাপে গ্রাহকরা একসঙ্গে একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট খুলতে পারবে। 
       WABatalnfo টুইট করে বলেছেন, এই মাল্টি ডিভাইস ফিচারটি কিভাবে কাজ করবে। ডিভাইসে লগইন করার জন্য হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের মোবাইলে একটি নম্বর সহ একটি কোড এন্টার করতে হবে। সেই নম্বরে একটি এসএমএস যাবে। তারপর অন্য ফোনে পারমিশন দেওয়া হবে হোয়াটস অ্যাপ ব্যবহার করার। আরও জানানো হয়েছে হোয়াটস অ্যাপ চ্যাটের জন্য একটি কোড তৈরি করা হবে, যা সাপোর্ট করবে আইপেড -এ। 
           দীর্ঘদিন ধরে হোয়াটস অ্যাপ এই মাল্টি ডিভাইসের উপর কাজ করে চলেছে। WABetolnfo -র রিপোর্ট অনুসারে, একটি অ্যাকাউন্টে চারটি ডিভাইস লিঙ্ক করতে পারবে গ্রহকরা। আরও একটি সেকশন দেওয়া হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা জানতে পারবে সেই অ্যাকাউন্টটি ঠিক কোন কোন ডিভাইসে ব্যবহার হচ্ছে।

No comments:

Post a Comment