প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা ট্যুইট করে জানালেন প্রণব পূত্র অভিজিৎ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 17, 2020

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা ট্যুইট করে জানালেন প্রণব পূত্র অভিজিৎ


সুজানা পারভিন:- ট্যুইটারে মন্তব্য প্রকাশ করলেন অভিজিৎ মুখোপাধ্যায়। স্থিতিশীল অবস্থার কথা জানিয়েছেন তিনি। দেখা যায় কয়েকদিন আগেই তাঁর অবস্থা স্থিতিশীল ছিলনা। তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও  ট্যুইট করে মন্তব্য প্রকাশ করেছিলেন। আজও তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় শুভ কামনা প্রকাশ করেন ট্যুইটারে। 

অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটে জানান, গতকাল বাবাকে দেখতে হাসপাতালে গেছিলাম। ঈশ্বরের কৃপায় এবং আপনাদের শুভ কামনায় তাঁর অবস্থা আগের থেকে ভালো ও স্থিতিশীল। 
এবং তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। আমরা নিশ্চিত তিনি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন। আপনাদের ধন্যবাদ নমস্কার।

No comments:

Post a Comment