পারিবারিক অশান্তির জের!বোলপুরে আলমারির ভিতর থেকে উদ্ধার ২বছরের শিশুর মৃতদেহ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 8, 2020

পারিবারিক অশান্তির জের!বোলপুরে আলমারির ভিতর থেকে উদ্ধার ২বছরের শিশুর মৃতদেহ


সুজানা পারভিন, বীরভূম:-  জেঠিমা র আলমারি থেকে উদ্ধার হলো শিশুর মৃত  দেহ।  হাত, পা বাঁধা সমেত আলমারির ভেতর পড়ে ছিল নিহত অবস্থায়। শিশুর মৃত্যুর অভিযোগে জেঠিমা কে গ্রেফতারের দাবি জানায় শিশুর মা বাবা। 
       পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার হঠাৎ সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল আকিব। হতাশার মুখ নিয়ে খুজতে থাকে আকিবকে। আশেপাশের পর্শিরাও খুজতে শুরু করে, কোথাও পাওয়া যায়নি আকিবকে। পরিস্থিতি ঠিক না হওয়ায়  পুলিশকে খবর জানায় শিশুর পরিবার। পুলিশ এসে তদন্ত শুরু করে; এবং তার বাড়ির ১০০ মিটার দূরত্বে একটি পুকুর আছে সেখানে সন্দেহ করা হয় যে, সেখানে খেলতে গিয়ে পড়ে যায়নি তো! সেই মনোভাবনা সঠিক বেরোলোনা। পুলিশ পরিবারকে সমস্ত কিছু খুটিয়ে-নাটিয়ে জিজ্ঞাসাবাদ করেন, তারপর জানতে পারা যায় ; আকিবের জেঠিমার সাথে তার মা এর চরম মনোমালিন্য হয়। সেই হওয়া তেই জেঠিমা  তাজিমা বিবি এই অশ্লীল কাজ কর্ম করে। পুলিশ তাজিমা বিবির বাড়ি তদন্ত শুরু করে, তখন সে বাড়িতে ছিল না। তৎক্ষণাৎ পুলিশের চোখে পড়ে ; আলমারির ভেতর শিশুর মৃত্ দেহ পড়ে। কিছুক্ষণ পরেই তার জেঠিমা বাড়ি ঢোকে। পর্শিরা তাকে এক ঘৃণার চোখে দেখতে শুরু করে। তারপর পুলিশ তাজিমা বিবি ও তার স্বামীকে গ্রেফতার করে। 
    
  শিশুর ঠাকুরমা আসলিমা  বিবি জানান, আকিব শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ সাইকেল নিয়ে খেলছিল। তার মা বাড়িতে শুয়ে ছিল। আকিব বাইরে যাওয়ার পরেই তার মা কে জানিয়ে দেন তিনি। এরপরে সন্ধ্যা থেকেই নিখোঁজ আকিব। 
         অভিযুক্তের শাস্তি কামনা করছে গোটা এলাকাবাসী। ক্ষোভে ফুঁসছে  কাশীপুর গ্রাম। নথিভুক্ত অভিযোগের  ফলে গ্রেফতার করা হয় মহিলা ও তার স্বামীকে।

No comments:

Post a Comment