সুজানা পারভিন:- হাতে ব্যটারি নিয়ে খেলছিল বালক। হঠাৎ করে একটি ব্যটারি ফেটে গিয়ে ডান হাতে বুড়ো আঙ্গুল ছাড়া উড়ে যায় হাতের তালু।বিস্ফোরণ ঘটে যায় তার হাতে।জানা যায় ব্যটারি নিয়ে খেলছিল বালক।।দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
করোনার আবহে এখন বাচ্চা ছেলে - মেয়েদের বাইরে যাওয়া বন্ধ। মেলামেশা করা হয়না বন্ধুদের সাথে। তাই বাড়িতে থেকে খেলার সঙ্গ করে নেওয়া হয় বিভিন্ন জিনিস পত্র নিয়ে। বিশেষ করে মোবাইল ফোন। এখনকার বাচ্চারা মোবাইল ফোনের দিকে নেশাভুক্ত। কিন্তু ফোনের দিকে ঝুঁকি কমানো উচিৎ। এই মোবাইল ফোনের ব্যটারি নিয়েই ঘটে গেল এই দুর্ঘটনা।
পরিবার সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া পাঁচটি ব্যটারি নিয়ে এল ই ডি লাইট তৈরি করার চেষ্টা করছিল। হঠাৎ করে একটি ব্যটারি ফেটে গিয়ে বিস্ফোরণ হয় তার ডান হাতেহাতে এবং উড়ে যায় হাতের তালু।
এখন গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় বালককে।
No comments:
Post a Comment