সুজানা পারভিন:- স্বাধীনতা দিবসে ট্যুইট করে মন্তব্য প্রকাশ করলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রত্যেক বছর তাঁর নিজ গ্রামের বাড়িতে পতাকা উত্তোলন করতেন।
বাবা "স্বাধীন গনতান্ত্রিক- বহুমাত্রিক ভারতের প্রতিনিধিত্ব করতেন", আমাদের তার পক্ষেই দাঁড়ানো উচিৎ; ট্যুইট করে জানালেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
আজ তিনি অসুস্থতার কারণে মুখোমুখি হতে পারেননি এই বিশিষ্ট দিনে। আশাবাদী আগামী বছর তিনি এই বিশিষ্ট মুহূর্তে সম্মুখীন হবেন।
প্রণব কন্যা শর্মিষ্ঠা ট্যুইটে লিখেছেন, ছোটবেলায় বাবা আর কাকা মিলে গ্রামের বাড়িতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতেন। সেই থেকে এতদিন স্বাধীনতা দিবসে তিনি জাতীয় পতাকা উত্তোলন করে এসেছেন। প্রণব কন্যা নিশ্চিত যে আগামী বছর ও প্রণব মুখোপাধ্যায় স্বাধীনতা দিবস পালন করবেন।
No comments:
Post a Comment