সুজানা পারভিন:- এবার গোটা দেশের কথা ভেবে একটি পর্যায় স্থাপন করার মনোভাব নিলেন ' বিকাশ পুরুষ ' নরেন্দ্র মোদি। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষনা করলেন, "আগামী ১০০০ দিনের মধ্যে দেশের ৬লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে"। এতে গ্রামের সকল মানুষজন সুবিধা জনক ভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে এবং শহরের মতো গ্রামের মানুষও ডিজিটাল ভারতের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবে। এই আশা রাখেন নরেন্দ্র মোদি।
মূলত ডিজিটাল হেল্থ মিশনের কথা মাথায় রেখেই গ্রামে হাইস্পিড ইন্টারনেট চালুর পরিকল্পনা করছেন ভারত সরকার।
তিনি শনিবার ঘোষণা করেন, " প্রযুক্তিকে আরও উন্নত করার পথে হাঁটবে ভারত " , ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের আওতায় প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে, হেল্থ আইডি। এই আইডিতে লেখা থাকবে ; রোগীর রোগের খতিয়ান, নাম ঠিকানা, পরিচয় সহ কী রোগ, কী ওষুধ, কোথায় চিকিৎসা, কোন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, সব কিছুই উল্লেখ থাকবে এই একটি কার্ডে।
এখন দেখা যায় গ্রাম বাংলায় প্রযুক্তিকে গত দিক খুব কম। ফলে কোনো ডিজিটাল কাজকর্ম পরিচালিত হয় না। এই প্রযুক্তি গত দিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সিদ্বান্ত নেন প্রধানমন্ত্রী।
শুধুমাত্র তিনি গ্রামের কথা নয়, এদিকে লাক্ষাদ্বীপে বুলেট গতির ইন্টারনেট প্রসারের কথা বলেন। যাতে নাগরিকরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুরক্ষিত ভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
No comments:
Post a Comment