এক লক্ষ ৭৩ হাজার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাঞ্জাব সরকার দিচ্ছে স্মার্ট ফোন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 8, 2020

এক লক্ষ ৭৩ হাজার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাঞ্জাব সরকার দিচ্ছে স্মার্ট ফোন



 পুষ্পিতা সিনহা; করোনার জেরে শিকেয় উঠেছে পড়াশোনা। এখন ভরসা ডিজিটাল ব্যবস্থা। এই পরিস্থিতি এখনও বর্তমান থাকবে বলে পরিকল্পনা নিয়েছিল পাঞ্জাবের ক্যাপ্টেন অমরেন্দ্র সিং সরকার। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রাজ্য সরকার একটি করে স্মার্ট ফোন দেবে।
     পাঞ্জাবে এই শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৮২৩ জন। সরকার জানায়, প্রথম ধাপে ৫০ হাজার ফোন চলে এসেছে। চলতি বছরে নভেম্বরের মধ্যে সকল ছাত্রছাত্রীদের হাতে চলে আসবে স্মার্ট ফোন। পাঞ্জাবের   স্কুল শিক্ষা দপ্তরের একজন আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানান, প্রথমে স্মার্ট ফোন দেওয়া হবে ছাত্রদের। তারপর দেওয়া হবে ছাত্রীদের। পুরো প্রক্রিয়াটা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করার টার্গেট করা হয়েছে। 
       ২০১৮ -১৯ অর্থবর্ষে অমরেন্দ্র সিং ' পাঞ্জাব স্মার্ট ' নামে একটি প্রকল্প নিয়ে এসেছিল। এই প্রকল্পকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ল্যাপটপ বা ডেস্কটপ দেওয়া, ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এখন এই প্রকল্পে স্মার্টফোন দেওয়া হবে বলে জানান পাঞ্জাব মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং সরকার। 
        অন্যদিকে ডিজিটাল শিক্ষানিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। দেশে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে যারা বই - থাতার খরচ ঠিক মতো চালানোর সামর্থ্য নেই। তারা কীভাবে  ডিজিটাল ব্যবস্থার সাহায্যে পড়াশোনা করবে। বেশ কয়েকদিন আগে সর্বভারতীয় ইংরেজি দৈনিকে অর্থনীতির অধ্যাপক প্রভাত পট্টনায়ক একটি নিবন্ধ লিখেছেন যে, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্কুল -কলেজে ডেকে পড়াশোনা করানো সম্ভব নয়। আর ডিজিটাল ক্লাস কখনও শ্রেণিকক্ষের ক্লাসের পরিপূরক হতে পারে না। ডিজিটাল ক্লাস শুরু হওয়ার আগে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে সরকারকে। সেটাই বাস্তবায়িত করে দেখালো পাঞ্জাব সরকার।

No comments:

Post a Comment