সুজানা পারভিন:- সুবিখ্যাত লুপিন লিমিটেডের তরফ থেকে বাজারে এল করোনা ওষুধ কোভিহল্ট। এটি লঞ্চ করা হয়েছে বুধবার অর্থাৎ ৫ই আগস্ট। এটি ফ্যাবিপিরাভির শ্রেণীর ওষুধ। এই ওষুধ ব্যবহার করা হবে, মৃদু থেকে মাঝারি সংক্রমণ যুক্ত রোগীর। প্রতিটি ট্যাবলেটের দাম ৪৯ টকা। ২০০এমজি করে ১০টি ট্যাবলেটের একটি পাতা লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই জরুরি অবস্থায় এই ওষুধ প্রয়োগের ছাড়পত্র পেয়েছে লুপিন লিমিটেড। লুপিন লিমিটেডের প্রসিডেন্ট রাজীব সিবাল বলেন; করোনা ভাইরাসের আতঙ্ক সারা বিশ্ব জুড়ে। তার মোকাবিলা করার জন্য আমরা সর্বদা লড়াই করে যাচ্ছি। এই ওষুধ সেই লড়াইয়ে ফল। তিনি আশা রাখেন মাঝারি সংক্রমণ যুক্ত রোগীর উপর কোভিহল্ট কাজ করবে।
তার ১৫টি উৎপাদন সংস্থা একযোগে কাজ হয়েছে। ২০হাজার কর্মী কাজ করেছেন এই ওষুধ নির্মাণে। শুধুমাত্র কোভিহল্ট ই নয় আরও অন্যান্য কোম্পানি দেশ বিদেশে বহু ওষুধ উৎপাদন ও সরবরাহ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্য প্রাচ্যের দেশ গুলিতে ওষুধ সরবরাহ করে লুপিন লিমিটেড।
এদিকে এর আগে বাজারে করোনা ভাইরাসের ওষুধ নিয়ে আসে হেটারো ল্যাব। হেটারো ল্যাবের পক্ষ থেকে হেটারো গ্রুপ জানায়, ফ্যাবিপিরাভিরের গ্রুপের কার্যকারী ওষুধ লঞ্চ করতে চলেছে তাঁরা। এর নাম ফ্যাবিভির । এর প্রতিটি ট্যাবলেটের দাম রাখা হয় ৫৯ টাকা। ফ্যাবিপিরাভির নামক ওষুধটির প্রস্তুত কার্য ও মার্কেটিং এর দায়িত্ব দেওয়া হয়েছে হেটারো কে। হেটারোর তৈরি ফ্যাবিপিরাভির হল করোনার দ্বিতীয় ওষুধ। এর আগে হেটারো তৈরি করে রেমিডিসিভির বা কোভিফোর যা এমন প্রায়ই করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়।
আগের পরিস্থিতি যাচাই করে জানা গিয়েছে ফ্যাবিভির করোনা আক্রান্তদের ওপর কার্যকারীতা লাভ করেছে। এতে করোনা আক্রান্তদের সেরে ওঠা সক্ষম হয়েছে। মৃদু লক্ষণযুক্ত করোনা রোগীর এই ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর পরে খুবই শিঘ্রই এই ওষুধ বাজারে ক্রয় হবে।
No comments:
Post a Comment