ফের নিজের রেকর্ড ভাঙল কোরোনা ভাইরাস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, September 10, 2020

ফের নিজের রেকর্ড ভাঙল কোরোনা ভাইরাস


 সৃজিতা ব্যানার্জী: পূর্বের সব রেকর্ড নিজেই ভাঙল কোরোনা ভাইরাস।দেশে একদিনে সর্বচ্চো সংক্রমণ ৯৫ হাজার গন্ডিতে প্রবেশ করল, এর আগে কোরোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৩৩, গত ২৪ঘন্টায় সেই মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১৭২। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪২লাখে।
চলতি সপ্তাহে সোমবার আক্রান্তের সংখ্যা ছিল  ৯১হাজার। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমে,৯০৮০২ জন সংক্রামিত হন।
 বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন ২৪ঘন্টায় দেশে কোরোনা সংক্রমণ ঘটেছে ৯৫৭৩৫ জনের।মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০৬২জন।চিকিৎসাধীন রয়েছেন ৯১৯০১৮জন।সুস্থ হয়ে উঠেছেন ৩৪৭১৭৮৪জন।২৪ ঘন্টায়  কোরোনা টেস্ট হয়েছে ১১২৯৭৫৬ জন।
 বিশ্বে সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।WHO এর মতে একমাস ধরে একদিনে সংক্রামণের নিরিখে ভারত শীর্ষে রয়েছে। 
 সরকারি পরিসংখ্যান বলছে গত ২ সপ্তাহে কোরোনা সংক্রমণ ঘটেছে ১০ লক্ষ।তবে তার সঙ্গে টেস্টের সংখ্যাও বেড়ে ১১ লক্ষে চাপিয়েগেছে।

No comments:

Post a Comment