সুখবর! পুরীর জগন্নাথ মন্দির খুলছে সামনের মাসের মাঝামাঝিতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

সুখবর! পুরীর জগন্নাথ মন্দির খুলছে সামনের মাসের মাঝামাঝিতে

সুখবর! পুরীর জগন্নাথ মন্দির খুলছে সামনের মাসের মাঝামাঝিতে



টিএনই ডেক্স; দীর্ঘ আট মাস ধরে বন্ধ রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। করোণা সংক্রমণ এড়ানোর জন্য এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ওড়িশার সরকার দ্বাদশ শতকের মন্দির পরিচালনা সমিতিকে প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে মন্দিরের দ্বার ডিসেম্বরের মাঝামাঝির দিকে খুলে দেওয়ার জন্য।






কোভিড -১৯ এর সংক্রমণ এড়াতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে মার্চের মাঝামাঝিতে। পুরীর জগন্নাথ মন্দির বন্ধ করে করা হয়েছিল চলতি বছরে ২০ মার্চ। সুপ্রিম কোর্টের রায় অনুসারে জুন মাসে রথযাত্রা পালন করা হয় দর্শনার্থীর উপস্থিতি ছাড়াই। রথযাত্রা ছাড়াও আরও একটি উল্লেখযোগ্য উৎসব হয় সেটি হল নাগার্জুন বেশাও। এটিও পালন করা হবে দর্শনার্থীদের সমাগম ছাড়াই। যা পালন করা হবে ২৭ শে নভেম্বর।
পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় কুমার জিনা বলেন, পরিচালন সমিতিকে কার্তিক মাসের পর দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেছেন," কার্তিক মাসের শেষ দিন ৩০ শে নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সুপারিশ করেছেন অধিকাংশ মানুষ এবং সংস্থা।  তাই ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে (মন্দিরের দরজা) খোলার জন্য সুপারিশ করেছে পরিচালন সমিতি। এবার সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর। " 
              এই প্রস্তাবের পর আশাবাদী দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। খরচ দিন দিন বেড়েই চলেছে।  কেননা দীর্ঘদিন ধরে মন্দির বন্ধ থাকার ফলে ভক্তের সমাগম হয় নি।

No comments:

Post a Comment