আশ্চর্যকান্ড! প্রাক্তন মন্ত্রী কাঁচা মাছ চিবিয়ে খেলেন
টিএনই ডেক্স; এ কি অদ্ভুত কান্ড! কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে তাও আবার সাংবাদিক বৈঠকে! মাছে শুধুকামড় বসিয়েছেন তা নয় চিবিয়ে খেলেন। এই দৃশ্যের কথা শোনার পর সকলের গা গুলিয়ে উঠল? প্রাক্তন মন্ত্ৰী এই প্রকার কান্ড কেন করলেন?
শ্রীলঙ্কার প্রাক্তন মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে এমন কীর্তি করলেন যা দেখে সকলে আশ্চর্য। তবে এই রকম কান্ড কারার পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। করোণা অতিমারির জেরে মৎস চাষের ক্ষেত্রে মন্দা দেখা যায়। শ্রীলঙ্কায় সমুদ্রের মৎস বিক্রয় হঠাৎই কমে যায়। তার ফলে স্বাভাবিক মৎস্যজীবী দের মধ্যে আর্থিক সংকট দেখা দেয়। সেই কারণে প্রাক্তন মন্ত্রী এইরকম পন্থা অবলম্বন করলেন। তিনি জনগণকে বোঝাতে চাইলেন যখন কাঁচা মাছ খাওয়া সম্ভব তখন কেন রেঁধে খাওয়া সম্ভব নয় ।
আগের মাসে ' কলম্বোর সেন্ট্রাল ফোর্স ফিশ মার্কেটে' করোনা সংক্রমনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে যায়। তার ফলে স্বাভাবিকভাবেই মার্কেট বন্ধ হয়ে যায় । মাছ বিক্রি না হওয়ার ফলে হাজার হাজার মাছ নষ্ট হয়। বাজারে মাছের চাহিদা না থাকার জন্য মাছের দাম নিমেষে নিচে নেমে যায়।
প্রাক্তন মন্ত্রী মাছে কামড় বসিয়ে বললেন," আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন , এটা খেলে কোনও সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব সকলে যেন আগের মতই মাছ খান। ভয়ের কোনও কারণ নেই। এবার থেকে করোণায় সংক্রমিত হবেন না।"
মন্ত্রীদের অদ্ভুত কান্ড! বিগত কয়েক মাস আগেও নারকেল ফলন বৃদ্ধির জন্য নারকেল গাছে চড়ে ছিলেন শ্রীলঙ্কা নারকেল মন্ত্রী অরুনডিকা ফার্নান্দো।এবার মৎস্য খাওয়ার আর্জির জন্য মাছ চিবালেন প্রাক্তন মন্ত্রী দিলীপ বাবু।

No comments:
Post a Comment