বড়দিনের আগেই বাজারে করোনার টিকা , ঘোষণা বায়োএনটেক এর কর্ণধারের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

বড়দিনের আগেই বাজারে করোনার টিকা , ঘোষণা বায়োএনটেক এর কর্ণধারের

টিএনই ডেস্ক : চলতি বছরে বড়দিনের আগেই বাজারে আসতে পারে করোনার টিকা। আমেরিকার ওষুধ নির্মাতা সংস্থা ফাইজারের তত্বাবধানেই তৈরির প্রস্তুতি চলছে এই কোভিড-১৯ টিকার। জার্মান সংস্থা বায়োএনটেক  এ ব্যাপারে তাদের সহযোগিতা করছে। মূলত এমআরএন প্রযুক্তির সাহায্যেই এই টিকা তৈরির কাজ চলছে।
              বৃহস্পতিবার ফাইজারের সহযোগী সংস্থা বায়োএনটেকের কর্ণধার উগুর সাফিনের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের করোনা টিকা বড়দিনের আগেই বাজারে আসতে পারে। তিনি আরও বলেন, "সবকিছু ঠিক মতই এগোচ্ছে। আশা করছি ডিসেম্বরের শুরুতেই আমরা করোনা টিকা উৎপাদনের ছাড়পত্র পাবো। ক্রিসমাসের আগেই বাজারে আনতে পারবো।" 
      
গত বুধবারই ফাইজার সংস্থার তরফে জানানো হয়েছে যে মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালিয়েছে তাঁরা। সেক্ষেত্রে ৯৫ শতাংশ সাফল্য পেয়েছে বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবারই বায়োএনটেক কর্ণধার উগুর সাহিন বলেন যে আমেরিকার ' ফুড ড্রাগ অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এর কাছে এই টিকা পরীক্ষার ফলাফলের বিশ্লেষণের রিপোর্ট পেশ করা হবে। তাঁদের আশা ডিসেম্বরের গোড়াতেই করোনার টিকার উৎপাদনের ছাড়পত্র পেয়ে যাবেন তাঁরা। এরপর ক্রিসমাসের আগেই তাহলে বাজারে তাঁরা এই টিকা আনতে পারবেন।

No comments:

Post a Comment