টিএনই ডেস্কঃ ভোট যত সামনে এগিয়ে আসছে রাজনৈতিক মহলে বাড়ছে ততই জল্পনা। কেন এত ত্যাগ ভোগের গল্প তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। কোন দল পাচ্ছে নতুন কাউকে আবার কেউ ছেড়ে যাচ্ছেন স্বইচ্ছায়। কেন চারিদিকে এরকম বিশৃঙ্খল পরিবেশ?
তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার খবরে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারই মধ্যে আরো এক চাঞ্চল্যকর দাবি করলেন বিজে ওয়াইএম রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন এরপর লাইনে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। এই নিয়ে নতুনভাবে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সৌমিত্র বাবু শুভেন্দু অধিকারী পদত্যাগকে নিয়ে অনেক কিছুই প্রকাশ করেছেন। অনেকেই তাঁর পদত্যাগ কে নিয়ে নানা সুরে কথা বলেছেন।
শুভেন্দু অধিকারীর পদত্যাগকে ভবিতব্য বলেও বর্ণনা করেন বিজেপি সাংসদ তথা বিজেওয়াই এম এর রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। শুক্রবার শিলিগুড়িতে তিনি বলেন অন্তত ৫৮ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে তৈরী। তার মধ্যে রয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
পদত্যাগের প্রথম তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী। সুব্রত মুখোপাধ্যায় তার এই বক্তব্যের মাধ্যমে কিভাবে চাইলেন তৃণমূলকে সরাসরিভাবে কি ইঙ্গিত করলেন?
সৌমিত্র বাবু আরো বলেন এটি তো ভবিতব্য ছিল এখন গৌতম দেব আর রবীন্দ্রনাথ ঘোষ কি করবেন সেটাও চিন্তার বিষয় আমার মনে হয় সুব্রত মুখোপাধ্যায় ও লাইনের রয়েছেন।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন আমি যখন বিজেপিতে যোগদান করেছিলাম তখন হরিদাস ভাইপো অনেক কথা বলেছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বন্দোপাধ্যায় ছাড়া আর কেউই থাকবেনা।
গত কয়েক দিনে তৃণমূলের উপর বেশ কটাক্ষের ঝড় বয়ে চলেছে। এই কটাক্ষের সুরগুলি আসলে একদিনের নয় বহু বছরের জমে থাকা রাগের প্রকাশ।
মমতার ভাষায় মমতাকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগী হিসেবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। তিনি আজও বলেন তৃণমূল ত্যাগী। কিন্তু তার আমূল পরিবর্তন ঘটেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোগী হয়েছেন ভোগীরা বেশিদিন টিকে না।
No comments:
Post a Comment