রেল যাত্রীদের সুখবর! দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের সংখ্যা বাড়ল ,মোট সংখ্যা ১৪৬ টি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 26, 2020

রেল যাত্রীদের সুখবর! দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের সংখ্যা বাড়ল ,মোট সংখ্যা ১৪৬ টি

রেল যাত্রীদের সুখবর! দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের সংখ্যা বাড়ল ,মোট সংখ্যা ১৪৬ টি 



টিএনই ডেস্ক;  লোকাল ট্রেন চালু হলেও সেই পরিমানে পরিষেবা পাওয়া যাচ্ছিল না। তার ফলে সামাজিক দূরত্ববিধি পালন হচ্ছিল না। সপ্তাহের প্রথম দিন থেকে বেশি সংখ্যায় লোকাল ট্রেন। তবে সেটি দক্ষিণ-পূর্ব রেলে। এই লাইনে ট্রেন দেওয়া হয়েছিল ৯৫ টি বাড়িয়ে করা হল ১৪৬ টি। তবে যে টাইমে ট্রেনেৱ সংখ্যা বাড়ানো হয়েছে তা হল অফিসটাইম গুলিতে অর্থাৎ সকাল-বিকেল। দক্ষিণ - পূর্ব রেল সূত্র অনুসারে, খরগপুর ও মেদিনীপুর যত দিন যাচ্ছে যাত্রীর সংখ্যা বাড়ছে। সেই জন্য  জন্য পরিষেবা ও বাড়ানো হচ্ছে।







              পরবর্তীকালে আরো পরিষেবা বৃদ্ধি পেতে পারে। লোকাল ট্রেন চালু করার সময় ৮০ টি ট্রেন চালানো কথা বলা হয়। কিন্তু যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। তা না করা হলে সামাজিক দূরত্ব পালন করা সম্ভব হবে না ।
        ‌‌       দিনের শুরুতে হাওড়া থেকে প্রথম ট্রেনের সময় ২টো ৪০ মিনিটে। হাওড়া থেকে মেদিনীপুর। আর দিনের শেষে ট্রেনের সময় ২০:১৫ মিনিট। যারা খড়গপুর যাবে তাদের ট্রেন ছাড়বে রাত্রি ২০:৪৮ মিনিটে। মেদিনীপুর থেকে হাওড়া আসার জন্য অন্তিম ট্রেন হল ১৯:১৫ মিনিট।
             দক্ষিণ পূর্ব রেল থেকে প্রথমে ঠিক করা হয়েছিল ৩৪ টি ট্রেন লোকাল ট্রেন চালানো হবে।  পরবর্তীকালে কোভিড প্রোটকল মেনে ৮১ ট্রেন চালানো হয়। সেখান থেকে ৯৫ টি হয়। সেই সংখ্যা আরো বাড়িয়ে করা হল ১৫০ টি। অনেক স্থানে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে এবং হচ্ছেও। যাতে হকাররা প্রবেশ করতে না পারে সেজন্য জিআরপি , আরপিএফ রাখা হয়েছে। মাস্কের দিকে নজরদারি রয়েছে। বেশ কয়েকদিনের মধ্যে ট্রেনের সংখ্যা আরো বাড়তে পারে বলে সূত্রের খবর।

No comments:

Post a Comment