ফোন নম্বরের আগে শূন্য বাধ্যতামূলক, পয়লা জানুয়ারি থেকে লাগু নতুন নিয়ম
টিএনই ডেস্ক; আগামী বছরে ১ জানুয়ারি থেকে লাগু নয়া নিয়ম। দেশে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন কল করার সময় গ্রাহকদের একটি বাড়তি সংখ্যা যুক্ত না করলে আর ফোন কল হবে না। ফোন নম্বর তো রয়েছেই তার সঙ্গে যুক্ত হবে 'শূন্য'। তবে এটি বাধ্যতামূলক।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া -এর প্রস্তাব দিয়েছিলেন। ২৯ মে ২০২০-তে ট্রাই ফোন নম্বর ডায়াল করার আগে 'শূন্য' বসাতে বলেছিল। চলতি বছরের ২০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়, ল্যান্ডনাইন থেকে মোবাইলের নম্বর ডায়াল যে ভাবে করা হবে তাঁর পরিবর্তন করা হবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর প্রস্তাব অনুসারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাই এর নিয়ম প্রয়োগ করার ক্ষেত্রে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন কল করার সময় অগ্রে ' শূন্য' ডায়াল করা আবশ্যক। এর ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যাবে তা নির্দিষ্ট অঞ্চলের থেকে বাইরের ফোন কলগুলির ক্ষেত্রে উপলব্ধ।
ফিক্সড লাইন থেকে মোবাইলে ফোন কল করার সময় 'শূন্য' ডায়াল করাণ সম্পর্কে অবহিত হতে হবে। যেহেতু পুরনো অভ্যাস সহজে যাবে না সেই কারণেই জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। এই পদ্ধতি অবলম্বনের ফলে ২৫৪.৪ কোটি নম্বর আরও তৈরি করা সম্ভব। যার ফলে ভবিষ্যতে চাহিদা মেটানো যাবে।

No comments:
Post a Comment