অতিপরিচিত এক দারুণ সুস্বাদু ফল কলা আমাদের অনেকেরই প্রিয় ফল। খুব সহজেই হাতের কাছে সারা বছর এই ফলটি পেয়ে থাকি আমরা। সস্তা ও
সহজলভ্য এই ফলটি কিন্তু আপনার
দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে খুব সহজে, দূরে রাখতে পারে নানান রোগ বালাই থেকেও।
জেনে নিন প্রতিদিন খাদ্যতালিকায় কলা রাখার উপকারিতা -
* কলা খেলে আমাদের বিষণ্ণতা দূর হয়।আমরা অনেকেই আছি নানাবিধ জিনিস
নিয়ে বিষণ্ণতায় ভুগি। তাই বিষণ্ণতা সমস্যা দূর করতে কলা খানপ্রতিদিন।
* প্রতিদিন ব্যায়াম করার আগে ২ টি কলা খেয়ে নিন কারণ কলার উপাদান আপনার দেহের রক্তে শর্করার পরিমানঠিক রাখবে ও ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখবে।
* ব্যায়ামের আগে কিংবা পরে কলা খেলে তা আপনার
দেহের পেশী সমস্যা দূর করে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশী গঠনে সাহায্য করে।
* অনেকেরই মূত্র ত্যাগ করার সাথে সাথে দেহ থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায়। তাই এই সমস্যা দূর করতে ও দেহের হাড় মজবুত করতে কলা খাওয়া উচিত।
* প্রতিদিন কলা খেলে তা আপনার মন ভালো রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রন করে ও মানসিক চাপ দূর করে।
* কলা আমাদের দেহের রক্তশূন্যতা দূর করে।
* আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই কলা খাওয়া শুরু করুন। কলার পুষ্টিকরউপাদান আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করতে সহায়তা করে।
* কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ আমাদের দেহের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।
* কলা রক্তের শর্করার পরিমান সঠিক রাখতে সাহায্য করে এবং সকালের দিকে বমি বমি ভাব কমিয়ে দেয়।
* ধূমপান করা ত্যাগ করতে চান?তাহলে প্রতিদিন কলা খান, কারণ কলারভিটামিন-বি , ক্যালসিয়াম ও পটাশিয়াম উপাদান খুব দ্রুত ধূমপান করার অভ্যাস
সারিয়ে তোলে।
তাই নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তোলার জন্য আজ থেকেই নিজের খাদ্যতালিকায় রাখুন কলা কে ।
No comments:
Post a Comment