টিএনই ডেস্ক : সাধারণ মানুষের কাছে আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে এই দুই কার্ড ব্যবহার করে থাকেন। প্যান কার্ড মূলত আয়কর এবং ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হলেও এই দুই কার্ড অনেক ক্ষেত্রেই নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই দুই কার্ডে নামের বানানে ভুল থাকলে তা যথেষ্ট সমস্যার। কিন্তু সহজ কিছু পদ্ধতির সাহায্যে এই সমস্যা মেটানো সম্ভব। সম্প্রতি বাধ্যতামূলক করা হয়েছে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ। অধিকাংশ ক্ষেত্রেই নামের বানান, জন্মতারিখ, অথবা আপনি যদি ঠিকানা বদলে ফেলেন, সেক্ষেত্রে সঠিক ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়।
১২ সংখ্যার আধার নম্বর, যা আপনার নাগরিকত্বের প্রমাণপত্র, UIDAI (Unique Identification Authority of India) এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত। UIDAI এই বায়োমেট্রিক এবং জনসংখ্যাতাত্ত্বিক তথ্য তাদের ডাটাবেসে মজুত রেখেছে।
আপনি আধার আর প্যানের মধ্যে লিঙ্ক করতে চান, কিন্তু এদিকে কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। বারবার ‘এরর’ দেখাচ্ছে আপনাকে। তার প্রধান কারণ হতে পারে, প্যান এবং আধারে থাকা পৃথক জন্ম তারিখ ও নাম।মনে রাখবেন, অল্প ভুল থাকলেও লিঙ্ক করা সম্ভব হবে না। সুতরাং আপনার প্যান ও আধারের তথ্য এক হওয়া প্রয়োজন।
প্যান বা permanent account number দেওয়া হয়ে থাকে আয়কর দফতরের তরফে। যা আয়করের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে আধার নম্বর দেওয়া হয়ে থাকে uidai এর তরফে। এই কার্ড মূলত ব্যাংক টেলিকম কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই কার্ড নাগরিকত্বের প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই কার্ডের সঙ্গে অন্যান্য পরিষেবা অর্থাৎ ফোন নম্বর, ব্যাংকের account লিঙ্ক করানো বাধ্যতামূলক। নয়ত গ্রাহকদের অসুবিধার মধ্যে পরতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
আধার কার্ডে নামের বানান ঠিক করার জন্য গ্রাহকদের স্থানীয় আধার কেন্দ্রে যেতে হবে। গ্রাহকদের aadhar modification form সঠিক ভাবে লিখতে হবে সঠিক তথ্য দিয়ে। পাশপাশি সঠিক নামের বানানের সঙ্গে বাকি প্রামান্য নথি দিতে হবে। প্রার্থীদের ২৫ থেকে ৩০ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে প্যান কার্ডের ক্ষেত্রে গ্রাহকদের national securities depository limited website ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে গ্রাহকদের correction in existing pan অপশনে ক্লিক করতে হবে। সঠিক নামের সঙ্গে প্রয়জনীত তথ্য দিতে হবে। তারপরে সাবমিট করতে হবে এবং এই কাজের জন্য নির্দিষ্ট অর্থ দিতে হবে। আবেদনের ৪৫ দিনের মধ্যে সঠিক প্যান কার্ড হাতে পাবেন গ্রাহকেরা।রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে UIDAI এর সাইটে ঢুকে আপডেট করে নিন। অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে। আপনার যদি বৈধ ঠিকানার প্রমাণপত্র না থাকে, তবুও ইউআইডিএআই দ্বারা প্রেরিত ঠিকানা যাচাইকরণের সহায়তায় আপনার ঠিকানা অনলাইনে আপডেট করতে পারেন। অনলাইনে আপনার ঠিকানা আপডেট করার জন্য নিশ্চিত নথিগুলির আসল স্ক্যান করা ছবি, বৈধ ঠিকানা প্রমাণের তালিকায় রয়েছে পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড বা বিগত তিন মাসের টেলিফোন বিল।
আধার ধারকের শুধুমাত্র ঠিকানা অনলাইনে সংশোধন অথবা আপডেট করা যাবে। কোনোরকম বায়োমেট্রিক বা অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক তথ্য যেমন নাম, জন্মতারিখ, লিঙ্গ, সম্পর্ক, মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করতে নিকটবর্তী এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যেতে হবে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করা যাবে বিনামূল্যে। যদি আপনি আপডেটের জন্য এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে যান তবে আপনাকে টাকা দিতে হবে। আপডেট পিছু খরচ ২৫ টাকা।
No comments:
Post a Comment