টিএনই ডেস্ক : এবার বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবে অনলাইন হোম ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ দেশের ৮০টিরও বেশি শহরে এই পরিষেবা চালু করতে চলেছে তারা৷ শুধু দেশের নয়, বিদেশের রেস্তোরাঁগুলিতেও প্রয়োজনে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে৷
সময় যাই হোক, ধোঁয়া ওঠা বিরিয়ানি কিংবা চিকেন টিক্কা কাবাব খাওয়ার ইচ্ছে হতেই পারে। একটু বেশি পিঁয়াজ দিয়ে চিলি চিকেন বা কুচো রসুনে ভরতি গারলিক চিকেন খাওয়ার আবার সময় আছে নাকি। বাড়িতে রান্না করতেই পারেন, তবে রেস্তরাঁর রান্নার স্বাদেরও মাহাত্ম্য রয়েছে। সময় হোক বা অসময়, বাঙালির রসনাতৃপ্তির দোসর হয়ে উঠেছে অনলাইন ডেলিভারি ব্যবস্থা। করোনা কালেও তার ব্যতিক্রম নেই। নিউ নর্মালে বাইরে না বেরিয়েও পছন্দের রেস্তরাঁ থেকে মনের মতো খাবার দিব্যি আনিয়ে নেওয়া যায়।
জোম্যাটোর মাধ্যমে দুই ধরনের ডেলিভারীর ব্যবস্থা আছে।এক,হোম ডেলিভারী যেখানে খাবার সরাসরি ক্রেতার বাড়ির দরজায় পৌঁছে যায়।আর দ্বিতীয় টি হলো টেকঅ্যাওয়ে।এক্ষেত্রে গ্রাহক তার পছন্দমত খাবার অর্ডার করেন এবং তাকে জানিয়ে দেওয়া হয় সেই খাবার তিনি কখন পাবেন।এরপর গ্রাহক সেই অনুযায়ী নিজেই খাবার সংগ্রহ করে নিতে পারেন।রাহুল গাঞ্জুর মতে,লকডাউনে খাদ্য সরবরাহ ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।অনেক রেস্তোরাঁ ক্ষতির সম্মুখীন ও হয়েছে।এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে।বর্তমানে সারা দেশে প্রায় ৫৫ হাজারের ও বেশি রেস্তোরাঁ জোম্যাটোর মাধ্যমে খাবার ডেলিভারী দেয়।
এবার থেকে এই পরিষেবা অ্যাপে পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।এমনটাই জানালেন জোম্যাটোর ভাইস প্রেসিডেন্ট রাহুল গাঞ্জু ।
No comments:
Post a Comment