সিপিএম নাকি লোভী, এত বড় অপবাদ, মমতাকে আক্রমণ সুজনের
টিএনই ডেস্কঃ সিপিএমকে কেনই বা লোভি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতটা কড়া ভাষায় কেনই বা আক্রমণ করলেন? এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ গরম আবহাওয়া।
বুধবার বাঁকুড়ার রাজনৈতিক সভা থেকে বিজেপি সিপিএম ও কংগ্রেস কে একযোগে আক্রমণ করেন মমতা। তিনি বলেন সিপিএম হলো সবথেকে বড় লোভী বিজেপি ভোগী আর তৃণমূল হলো ত্যাগী।
সাথে সিপিএমকে কটাক্ষ করে মমতা বলেছেন, সিপিএমকে দেখে লজ্জা হয় এরা বিজেপির পায়ে পড়েছে নিজেদের চুরি বাঁচাবার জন্য। আরে আমরা তো তোমাদের কিছুই করিনি স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। চুরি করেছ ডাকাতি ও করেছ আরাম করে খেয়েও যাচ্ছ এখন আমার বিজেপিকে ধরেছো। সারোদা নারোদা তোমার না হয় আবার সবই তুমি কিন্তু করেছ।
এই কটাক্ষের প্রত্তুত্তর অনেকেই দেন। সুজন বাবু বলেন, ভাইপোর সম্পত্তি কত বেড়েছে তার হিসেব কোথায়? ব্যানার্জি পরিবারের কি অবস্থা মমতা প্রকাশ করুন। তিনি ক্ষমতায় রয়েছেন সিপিএম নেতাদের সম্পত্তির হিসেব তার কাছে রয়েছে ক্ষমতা থাকলে তা প্রকাশ করুন।
সুজন বাবু আরো অনেক কিছুই কটাক্ষ করে তৃণমূল নেত্রী কে বলেন। চারিদিকে এমনিতেই তৃণমূলকে নিয়ে টানাহেঁচড়া চলছে তার পরেও মমতার এ ধরনের উক্তি হঠাৎ প্রকাশ হলো কেন?
সুজন বাবু বলেন, আসলে বুঝে গিয়েছেন যাবার সময় হয়ে গেছে। মানুষ তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে। তাই ভুলভাল বকছেন সিপিএমকে লোভী বলছেন হিম্মত থাকলে তার দলের নেতাদের সম্পত্তির হিসেব তাঁর কাছে রয়েছে। তৃণমূল আমলে তাদের নেতারা কিভাবে ফুলে-ফেঁপে উঠেছে মানুষ তা ভালো করেই দেখেছে।

No comments:
Post a Comment