টিএনই ডেক্স : ভারত স্বাধীন হওয়ার পর থেকে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। পরিবর্তন ঘটলেও শিক্ষার মানের দিক থেকে অনেকটা পিছনে রয়েছে ভারত। সেই জন্য দেশ ছেড়ে বিদেশে শিক্ষা গ্রহণের জন্য পাড়ি দেয় পড়ুয়ারা। এই কারণে পশ্চিমী শিক্ষার চাহিদা বেশি। করোনার জেরে অপেক্ষাকৃত কম পড়ুয়া বিদেশে যেতে চাইছে। বিশেষ করে এম বি এ -র পড়ুয়াদের ক্ষেত্রে এর প্রভাব বিশেষ লক্ষণীয়। বিদেশের দিকে ঝোঁক না দিয়ে দেশে ভালো উন্নত মানের বিজনেস স্কুলের সন্ধান করছে।
• করোনার জেরে বদল ঘটেছে নানা ক্ষেত্রে। এস এ টি/ জি এম এ টি কোচিং সেন্টার, প্রোগ্রামের ফি ও যাতায়াত খরচ প্রচুর। টাকা খরচ করার পর বিদেশ থেকে এমবিএ ডিগ্রী পাওয়া যায়। কিন্তু এত টাকা খরচ করে ডিগ্রি পাওয়ার পর যদি মোটা অঙ্কের বেতন না পাওয়ার সম্ভবনা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
• বিদেশে শিক্ষা গ্রহণ করার ব্যাপারই আলাদা। কিন্তু করোনার কারণে সেই গাম্ভীর্য মুছে গিয়েছে। তার বদলে নিজ দেশে উঁকি পড়েছে।
• কোভিডের জেরে সমগ্র বিশ্বে অর্থনীতি অর্থনৈতিক মন্দা। অর্থনীতির অবস্থা টালমাটাল খাচ্ছে। এমনাবস্থায় পড়ুয়াদের একটি অংশ আশাবাদী ভারতে ভালো কাজের খোঁজ পাওয়া যাবে।
• ভারতে এমবিএ -র ডিগ্রী পাস করলে কম খরচে বিশ্বমানের ডিগ্রি পাওয়া যাবে। ফলে একটি বড় পথের উন্মোচন হবে।
• ভারতের বি-স্কুলগুলিতে বর্তমানে শিক্ষা দেওয়া হচ্ছে ' ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ক্রাইসিস কমিউনিকেশন,' ক্রাইসিস কালীন নেতৃত্ব দেওয়া, প্রভৃতি বিষয়ে একাধিক কোর্স।
No comments:
Post a Comment